১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: শর্তসাপেক্ষে দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করার অনুমতি পেল তৃণমূলের দুই গোষ্ঠীই। আজ, মঙ্গলবার কালীঘাট ও ঋতব্রতপন্থী তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে চিরাচরিত স্থান মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশে নয়। দুটি ভিন্ন স্থানে তৃণমূলের দুই শিবিরকে সভা করার অনুমতি দিয়েছে আদালত। বেঁধে দেওয়া হয়েছে সভার কর্মী সংখ্যা ও সময়ও। 

২৮ আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর সাড়ম্বরে এই বিশেষ দিনটি মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে এতদিন পালন করে এসেছিল ঘাসফুল শিবির। কিন্তু চলতি বছরে সেই সভা করার অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ করে কালীঘাট তৃণমূল। মমতাপন্থী তৃণমূলের অভিযোগ ছিল, ২৮ আগস্টের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই চিঠি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে। কিন্তু গতকাল, সোমবার পর্যন্তও কোনও অনুমতি দেয়নি পুলিশ। তারপরেই সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। সভার অনুমতি চেয়ে গতকাল, সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই মামলারই আজ,মঙ্গলবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।

আরও পডুন: ‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

মামলার শুনানিতে তৃণমূলের দুই পক্ষকেই সভা করার অনুমতি দিয়েছে আদালত। তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে হাইকোর্টের তরফে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, কালীঘাটপন্থী তৃণমূল ২৮ আগস্ট সভা করবেন ক্যাথিড্রাল রোডে। ঋতব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে। দুই পক্ষকেই ১৫০০ কর্মী নিয়ে সভা করতে হবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছে আদালত। শুনানির সময়ে তৃণমূলের দুই গোষ্ঠীর উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, একযোগে অনুষ্ঠান করুন। ব্রিগেডে ১০ হাজার কর্মীর জমায়েতের অনুমতি দেব।

কলকাতা হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, ২৮ আগস্টের কর্মসূচির জন্য আগামিকাল বুধবারের মধ্যে দুই শিবিরকেই ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। কর্মসূচির সময়ে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে হবে স্বেচ্ছাসেবকদেরই। কলকাতা পুলিশকেও ওই দিনের কর্মসূচির জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা