‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম বিতর্কে নয়া মোড়। ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল এবার তার জেরেই মিলল বড় আশ্বাস। আজ মঙ্গলবার শিশুকে কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন ফুটপাথবাসী সীতাদেবী। তার সঙ্গে ছিলেন বরনাগরের বিধায়ক সজল ঘোষ। সেখানে সীতাদেবীর সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাঁকে আর ফুটপাথে না থাকার আশ্বাস দেন।

সীতাদেবীর সঙ্গে কথা বলার পর শুভেন্দু অধিকারী জানান, তাঁদের থাকার জন্য রাজ্য সরকারের তরফে ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব।’ একইসঙ্গে সীতাদেবী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখার কথা জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। এরপরই সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে মুখ খোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ফুটপাত কোনও মানুষের স্থায়ী বসবাসের জায়গা হতে পারে না। সীতাদেবী নিজে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি বলেও জানান তিনি। পাশাপাশি এই ঘটনা নিয়ে পূর্ববর্তী সরকারগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে ওই পরিবার ফুটপাথে বসবাস করলেও এতদিন তাঁদের পরিস্থিতি জানতে কেউ এগিয়ে আসেননি। কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে বাচ্চার জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। সেই সময় বিষয়টি নজরে আসে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। দুর্ঘটনার আশঙ্কায় তিনি ফুটপাথে আগুন জ্বালিয়ে দুধ গরম করতে নিষেধ করেন। পরে কথা বলে জানা যায়, সীতাদেবীর নিজের কোনও বাড়ি নেই এবং প্রায় ৫০ বছর ধরে ফুটপাতেই তাঁদের বসবাস।

আরও পড়ুন: ১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বিতর্কের মধ্যে সোমবার নিজের অবস্থান স্পষ্ট করে অগ্নিমিত্রা জানান, ‘কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।’ নিরাপত্তার কারণেই সীতাদেবীকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে পরিস্থিতিটি আরও ভালভাবে বোঝানো উচিত ছিল বলেও স্বীকার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। দরিদ্র পরিবারের প্রতি সহানুভূতিশীল হওয়ার বার্তা দিয়ে তিনি জানিয়েছিলেন, পরিবারটি চাইলে তাঁদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্বও নেওয়ার কথা। এমনকি কোনও কর্মীর বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাব নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। কর্মীর বাড়িতে কেন, নিজের বাড়িতে তাঁদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে না কেন? এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি। আর এবার সেই বিতর্কের মধ্যেই সীতাদেবীকে সরাসরি আশ্বাস দিলেন শুভেন্দু। ফলে দীর্ঘদিন ফুটপাতকে ঠিকানা করে থাকা পরিবারটির জন্য এবার স্থায়ী মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা হয় কি না, সেদিকেই নজর।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা