‘‌কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়’‌, পাঁচদিন পর আনন্দপুরে গিয়ে সাতকাহন রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি: জতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদের মোমো প্রস্তুতকারী সংস্থা ও তার লাগোয়া ডেকরেটার্সের গোডাউন। সাধারণতন্ত্র দিবসের দিন এই দুই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। দেহাংশ উদ্ধার হচ্ছে। নিখোঁজ বহু। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ডেকরেটার্সের সংস্থার মালিক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও দু’জন। নরেন্দ্রপুর থানার হাতে গ্রেফতার হয়েছেন তাঁরা। এবার সেখানে পাঁচদিন পর পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এখানে এসে আনন্দপুরের ঘটনা মর্মান্তিক। তদন্তে ঘটনার সঠিক কারণ বেরিয়ে আসবে বলে সাতকাহন শোনালেন তিনি।

এদিকে আজ, শুক্রবার ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করার পরই রাজ্যপাল এই প্রসঙ্গে মুখ খোলেন। তখন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরই এদিন বেলায় রাজ্যপাল আনন্দপুরে পৌঁছন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘‌কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়। প্রত্যেকটি ঘটনার পিছনেই কোনও না কোনও কারণ থাকে। প্রশাসনকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে জনবহুল জায়গাগুলিতে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি। এই ধরনের জায়গায় নিয়মিত ফায়ার অডিট অনিবার্য।’‌

অন্যদিকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। এবার ঘটনাস্থলে পৌঁছে রাজ্যপালের বক্তব্য, ‘‌শুধু ঘটনার পর দায় ঠেলে দেওয়া বা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে কোনও লাভ হয় না বরং এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করে ভবিষ্যতের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা। সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিজেদের দায়িত্ব আরও গুরুত্ব দিয়ে পালন করতে হবে, যাতে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে।’‌

এছাড়া আজ, শুক্রবারই বারুইপুর আদালতে তোলা হয়েছে ধৃতদের। এই অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রসঙ্গ এড়িয়ে যান রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কথায়, ‘‌প্রশাসনিক সতর্কতা এবং পূর্বপ্রস্তুতির অভাবই অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।’‌ আর এই ঘটনাকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছে বিজেপি বলে অভিযোগ উঠছে। তাই শুভেন্দু অধিকারী আজ মিছিল এবং সভা করেন। আর যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন দুর্গাপুরে তাঁদের সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে ওখানে ছিলেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?