তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহে নাজেহাল বাংলা। গায়ে জ্বালা ধরানো গরমে কার্যত পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় সাধারণ মানুষের অস্বস্তিও বেড়েছে। তবে এই তীব্র গরমের মধ্যেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে কিছুটা হলেও গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।এছাড়াও বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে না। অনেক জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস।

আরও পড়ুনঃ তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে, আর পশ্চিমের জেলাগুলিতে তা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রিরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার