তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: পোস্টাল ব্যালট ঘিরে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ জগন্নাথ সরকারের। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের সাংসদের। শিশুসুলভ আচরণ পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। শুরু রাজনৈতিক তরজা। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার(MP Jagannath Sarkar) সরাসরি তৃণমূল কংগ্রেস এবং ভোট কুশলী সংস্থা ‘আইপ্যাক’ এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ—এই দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই ব্যালট বাক্সে(Ballet Box) জমা করা হচ্ছে। জগন্নাথ সরকারের দাবি, এটি কোনো ভুল নয় বরং সুপরিকল্পিত পরিকল্পনা। তিনি বলেন, সরকারি কর্মচারীরা যাতে বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যান, সেজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

সাংসদ জগন্নাথ সরকারের মতে, বিজেপি যাতে ভোট না পায় এবং সরকারি কর্মচারীদের ভোট যাতে নষ্ট হয়, তার ব্লু-প্রিন্ট তৈরি করেছে আই-প্যাক(I Pac)। পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির কোনো এজেন্টকে বুথ বা সংলগ্ন এলাকায় ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলে তাঁর অভিযোগ। প্রবীণ ভোটারদের বাড়ি গিয়ে জোরপূর্বক বা ভয় দেখিয়ে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দেওয়ানো হচ্ছে এবং ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।

এই পরিস্থিতির প্রতিবাদে জগন্নাথ সরকার জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তিনি সাফ জানান, যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।বিজেপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় শিশুসুলভ আচরণ করছেন সাংসদ । তবে পোস্টাল ব্যালট ঘিরে এই সংঘাত যে আগামী দিনে আরও তীব্র হবে, তার ইঙ্গিত স্পষ্ট।

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট