বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার (৬ জুলাই) সকালেই সমুদ্র থেকে স্থলভাগে নিম্নচাপ প্রবেশ করেছে। ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা দিয়ে ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে চলছে নিম্নচাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় প্রবল দুর্যোগ। বৃষ্টি মাথায় নিয়ে নানা কাজকর্মে বেরিয়েছেন শহরবাসী। তাহলে কী ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলল? হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার (৬ জুলাই) সকালেই সমুদ্র থেকে স্থলভাগে নিম্নচাপ প্রবেশ করেছে। ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা দিয়ে ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে চলছে নিম্নচাপ। সঙ্গে আরও সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে আগামিকাল তথা মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে চরম ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বহাল থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত কয়েক জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৫৫ কিলোমিটার বেগে বইবে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সেই কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যোজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আজ দুপুর ১টায় আবহাওয়া অফিসের প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপর দিয়ে প্রায় ১৫ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে নিম্নচাপ। শেষ পাওয়া খবরে রাঁচি থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে নিম্নচাপ। অন্য দিকে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টি হবে। সুতরাং সপ্তাহ জুড়ে চরম দুর্যোগের কবলে থাকবে দক্ষিণবঙ্গ। এদিকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে কারণে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়