ভোটের দিন কালবৈশাখীতে তোলপাড় হবে কলকাতা-সহ একাধিক জেলা, জারি ‘কমলা’ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গে ভোটের আবহে আবহাওয়ার (Today Weather Update) রূপ বদলাতে চলেছে। আজ কলকাতা-সহ একাধিক জেলায়  ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জোরালো ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ওই বিস্তীর্ণ অঞ্চলের জন্য জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। একই সতর্কতা রয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও। হুগলি ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নদীয়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দেওয়া হয়েছে ‘হলুদ’ সতর্কতা। আবহাওয়া(Today Weather Update) দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দিনের কোন সময়ে ঝড়বৃষ্টি বেশি হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সম্ভাবনা বেশি। ‘কমলা’ সতর্কতায় বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। আর ‘হলুদ’ সতর্কতায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূমে ‘কমলা’ সতর্কতা থাকছে, অন্য জেলাগুলিতে ‘হলুদ’ সতর্কতা জারি থাকবে।

আরও পড়ুনঃ সকাল সকাল ভোট দিতে যাবেন? রাশি অনুযায়ী কার কেমন যাবে দিনটি?

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প প্রবেশ এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি ঘটছে(Today Weather Update)। তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ‘নাউকাস্টিং’ সতর্কবার্তার মাধ্যমে আগাম সতর্ক করা হবে।

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন