বাসের ধাক্কায় দুমড়ে মুচ়ড়ে গেল টোটো, চাপড়ায় মর্মান্তিক মৃত্যু ফেরিওয়ালার

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার (২৯ মে) সকালে চাপড়ার চারাতলা এলাকায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারান এক ফেরিওয়ালা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রশান্ত সর্দার। তেহট্টের হাউলিয়া মোড় এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ফেরিওয়ালা প্রশান্তবাবু প্রতিদিনের মতোই একটি টোটোয় নিজের ব্যবসার বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে গ্রামে গ্রামে ঘুরছিলেন। এদিন তেহট্ট থেকে চাপড়ার অভিমুখে আসছিলেন। সেই সময় কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি যাত্রীবাহী বাস তীব্র গতিতে আসার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই টোটোটিকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রশান্তবাবু পিচ রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন।

আরও পড়ুন-৩০ সেকেন্ডে ১৫ লাথি মারতে সক্ষম রামচরণের দেহরক্ষী, জানেন তাঁর পারিশ্রমিক কত?

বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় প্রশান্তবাবুকে উদ্ধার করেন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।  মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়দের অভিযোগ, এই রাজ্য সড়কে ইদানীং দুর্ঘটনার মাত্রা বেড়ে গিয়েছে। তীব্র গতিতে চলে সব গাড়ি। যার খেসারত দিতে হল সাধারণ কর্মজীবী মানুষকে। ঘটনার জেরে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। সেই সঙ্গে কৃষ্ণনগর-করিমপুর এর লোকাল ট্রেনের প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব করতে পারছে এলাকার স্থানীয় মানুষরা। রেল পরিষেবা আসলেই সড়ক পথে চাপ কমবে আর তার ফলে দুর্ঘটনাও অনেকটাই কম হবে বলে মনে করছেন তারা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ