৩০ সেকেন্ডে ১৫ লাথি মারতে সক্ষম রামচরণের দেহরক্ষী, জানেন তাঁর পারিশ্রমিক কত?

দক্ষিণী সুপারস্টার রামচরণ ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তিনি নিরাপত্তার জন্য বিদেশী দেহরক্ষী নিযুক্ত করেছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর একগুচ্ছ ছবি-ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের দেহরক্ষীরা সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। বিশেষ করে, বলিউড এবং দক্ষিণ ভারতীয় তারকারা নিরাপত্তা বলয়ে মুড়ে থাকেন। তাই তাঁদের দেহরক্ষীদের বিলাসবহুল জীবনযাত্রা জানতে চায় ভক্তরা। তবে এক্ষেত্রে দক্ষিণী সুপারস্টার রামচরণ ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তিনি নিরাপত্তার জন্য বিদেশী দেহরক্ষী নিযুক্ত করেছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর একগুচ্ছ ছবি-ভিডিও। আসন্ন চলচ্চিত্র ‘পেড্ডি’র জন্যে দেশের একাধিক জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে অভিনেতাকে। আর সঙ্গে সঙ্গে ঘুরছেন দেহরক্ষী কেভিন কুইন্টো। তিনি একজন পেশাদার আফ্রিকান এমএমএ ফাইটার। কিন্তু তিনি এত বিশেষ কেন?

কেভিনের আসল নাম আবদু সোয়ে এবং তিনি গাম্বিয়ার অধিবাসী। তিনি একজন এমএমএ ফাইটার। MMA কথার অর্থ মিক্সড মার্শাল আর্টস। ক্যারাটে, বক্সিং, কুস্তি-সহ বিভিন্ন ধরনের যুদ্ধরীতির সংমিশ্রণ। কেভিনের অনন্য প্রতিভা হল, তিনি মাত্র ৩০ সেকেন্ডে প্রায় ১৫টি লাথি মারার ক্ষমতা রাখেন। যেকোনও আক্রমণকারীকে মুহূর্তের মধ্যে পরাস্ত করতে পারেন। এই কারণেই রাম চরণের দল তাঁকে তাঁর দেহরক্ষী হিসেবে বেছে নিয়েছে। তবে, তিনি রাম চরণের স্থায়ী ব্যক্তিগত দেহরক্ষী নাকি শুধু ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার জন্যে তাঁকে রাখা হয়েছে, তা জানা যায়নি। তথ্যানুযায়ী, কেভিন ইতালির একজন প্রাক্তন কলোসিয়াম চ্যাম্পিয়ন বেল্ট এমএমএ চ্যাম্পিয়ন এবং তিনি তার ফিটনেস কন্টেন্টের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়।

এছাড়া তিনি ইতালির প্রাক্তন মিডলওয়েট এমএমএ চ্যাম্পিয়নও। বেশ কয়েকটি আন্তর্জাতিক লড়াইয়ে অংশ নিয়েছেন। ২০২১ সালে কেভিন ইতালির জাতীয় এমএমএ দলের প্রতিনিধিত্ব করেন। কেভিনের পেশীবহুল শরীর, দীর্ঘকায় দেহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে তাঁকে হলিউডের অ্যাকশন সিনেমার চরিত্রের সঙ্গেও তুলনা করেছেন। পেশাদার MMA-এর পাশাপাশি, কেভিন ভিআইপি এবং সেলিব্রিটিদের জন্য নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছেন। প্রতিবেদন অনুসারে, কেভিন রাম চরণের থেকে প্রতি মাসে ৩ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। এই পরিমাণ একজন সাধারণ নিরাপত্তা রক্ষীর বেতনের চেয়ে অনেক বেশি। 

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে