সিউড়ি শহরে টোটোর জন্য কিউ আর কোড চালু করল পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বীরভূমের সিউড়ি পৌরসভা শহরে চলাচল করা টোটো গুলিতে কিউআর কোড চালু করছে। এর আগে শহরে যান চলাচল ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখতে টোটো নথিভুক্ত করণ বাধ্যতামূলক করেছিল পুরসভা। এবার আরো এক ধাপ এগিয়ে প্রতিটি টোটোর জন্য কিউআর কোড প্রদান শুরু হল পৌরসভার পক্ষ থেকে। মঙ্গলবার বীরভূমের জেলা শাসক বিধান রায়ের হাত থেকে কয়জন টোটো চালক এই কিউআর কোড(QR Code) পান। এই কিউআর কোডগুলি সরাসরি সার্ভারের সঙ্গে যুক্ত থাকছে। ফলে কেউ এই কেউ আর কোড নকল করতে পারবে না। ওই যে হলে পুলিশ ও প্রশাসন ও যাত্রীরা সহজে কেউ আর কোড স্ক্যান করে টোটো ও টোটো চালকের সম্পর্কে তথ্য জানতে পারবে।

শুধু তাই নয় কোন টোটো চালকের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সে ক্ষেত্রে সেই অভিযোগ জানানোর ক্ষেত্রেও এই কিউআর কোড বিশেষ সাহায্য করবে। এর পাশাপাশি কোন টোটো কবে নির্দিষ্ট কোন দিন কোন রাস্তায় নামবে সেই তথ্য ওই কোডের মাধ্যমে জানা যাবে। এর ফলে সিউড়ি শহরে টোটো চলাচলের ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা আরো নিরাপদ ও স্বচ্ছ হবে বলে মনে করছে পুরসভা। সূত্রের খবর অনুযায়ী একটি বেসরকারি সংস্থাকে এই টটোর কিউআর কোড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৫ দিনের মধ্যে সিউড়ি শহরের সমস্ত টোটো এই কিউআর কোডের নথিভুক্ত হবে এবং টোটোর গায়ে সেই কিউ আর কোড লাগানো থাকবে।

প্রসঙ্গত, সিউড়ি শহরে টোটোর(TOTO) যানজটে নাজেহালে পড়েছেন শহরবাসী আনাচে-কানাচে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছে শহরের বুকে টোটো। দিন দিন বাড়ছে টোটো সংখ্যা ।সেই কথাই মাথায় রেখে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে, পৌরসভার সাথে বৈঠক করে শহরের যতগুলি টোটো নিত্যদিন যাতায়াত করে। এবং যতগুলি শহর এলাকায় টোটো চলে তাদের নীল সাদা রঙের পাশাপাশি যাতে কোন কারচুপি না করতে পারে তার জন্য লাগানো হয়েছে কিউআর কোড ।তাই আজ জেলাশাসক দপ্তরের সামনে থেকে গুটি কয়েক টোটো তে এই কিউআর কোড এর স্ক্যানার(Scanner) লাগিয়ে শুভ সূচনা করলেন আজ। যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় সহ সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী সহ সিউড়ি র ২১টি ওয়ার্ডের বেশ কয়েকটি কাউন্সিলার এবং টোটো ইউনিয়নের সদস্য সহ টোটো চালকরা।

প্রসঙ্গত এই কিউআর কোড এর মাধ্যমে সমস্ত রকম সুবিধা হবে প্রশাসন থেকে টোটো চালকের। কোনভাবেই বেনিয়ম বা কোন যাত্রির সাথে অশ্লীল ব্যবহার করলেও সেই যাত্রী যদি অভিযোগ করে সেই কিউআর কোড দেখিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ জেলা প্রশাসন সহ পৌরসভা। পাশাপাশি শহরের প্রায় যতগুলি টোটো চলে সেই টোটো গুলি কিউআর কোড বসানোর কাজ খুব দ্রুত হবে বলে জানালেন বীরভূম জেলাশাসকসহ সিউড়ি পৌরসভার(Siuri Municipality) চেয়ারম্যান, এক কথায় শহরে যানজট কমাতে এবং শহরের টোটোর জন্য বারবার অভিযোগ হতো যানজট হয় ।যে সেই অভিযোগ ভাঙতেই এবার কড়া পদক্ষেপ জেলা প্রশাসন এবং টোটো ইউনিয়নের।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা