আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

Share:

নিজস্ব প্রতিনিধি:  সোমবার (১৭ অগস্ট) ভোরের দিকে তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে।  এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দমকলের তৎপরতায় মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।   তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে এক পরিবারের প্রাণে বেঁচে যাওয়ার শিউরে ওঠা কাহিনী। 

হোটেলের মধ্যে থাকা ওই পর্যটক জানিয়েছেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাইরে বেরোনোর পথ কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যরা নিজেদের একটি বাথরুমের মধ্যে আটকে রাখেন। এরপর বাথরুমের জল চালু করে দেন তাঁরা। তিনি  ভয়ঙ্কর সেই মুহূর্তের কথা জানিয়ে বলেছেন,  ‘নীচের তলা) ছিলাম, রিসেপশনের পাশের রুমে৷ বেরোনোর চেষ্ঠা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা, ঘরের মধ্যে প্রবেশ করছে৷ আমি, আমার ১০ বছরের দুই সন্তান, স্ত্রী ও বোন একটি ঘরে ছিলাম৷ আর একটি ঘরে মা ও আরেক বোন ছিল৷ আমরা বাথরুমের মধ্যে ঢুকে আটকে ছিলাম৷ জল চালিয়ে দিয়েছিলাম৷ বাথরুমের কাঁচ ভেঙে দিয়েছিলাম৷ নি:শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম৷’ 

আরও পড়ুন: তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

দমকলের দ্রুত তৎপরতায় ওই পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যান। তবে একই ঘটনায় একাধিক মানুষের মৃত্যুতে তারাপীঠে নেমে এসেছে শোকের ছায়া। হোটেলের মালিক অগ্নিকাণ্ড প্রসঙ্গে হোটেলের মালিকের ছেলে কল্যাণ পাল বলেছেন, ‘ভোর ০৪:৩০ নাগাদ এসির এনসিপিটে শর্ট সার্কিট এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’ 

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির