ফুঁসছে হলং-শিসামারা, হাতির পিঠে ও পে লোডারে চেপে জলদাপাড়া ছাড়ছেন পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। রীতিমতো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও নাগরাকাটা। হলং নদীর জলে বিপর্যস্ত হয়েছে জলদাপাড়াও। ফুলে ফেঁপে উঠেছে হলং নদী। পাশাপাশি শিসামারা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এরফলে বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণ। বহু বন্যপ্রাণীকে ভেসে যেতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই জলদাপাড়া থেকে পর্যটকদের সরানোর কাজ ও শুরু করেছে প্রশাসন। হাতির পিঠে ও পে লোডারে চাপিয়ে তাঁদের উদ্ধার করা হচ্ছে। সোমবার বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সোমবার জলদাপাড়ায় আসবেন বলে জানা যাচ্ছে।

একাধিক রাস্তা ভেঙে যাওয়ার কারণেই যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জলদাপাড়া টুরিস্ট লজের সবথেকে খারাপ অবস্থা। সেখানে আটকে রয়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধার করতে বনদফতরের পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে কুনকি হাতি। হাতির পিঠে চাপিয়ে পর্যটকদের উদ্ধার কাজ সারা হচ্ছে। জঙ্গলের রাস্তা ধরে কুনকি হাতিরা পর্যটকদের উদ্ধার করছে। হাতিতে চড়তে যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য রয়েছেন বোন ও কর্মীরাও। রবিবার হাতির পিঠে চাপিয়ে পর্যটকদের উদ্ধার করার ছবি ধরা পড়েছিল। হলং নদীর পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় সোমবার সকালে নামানো হয়েছে পে লোডার। এই পেলোডারে চাপিয়েই হলং নদী পার করা হচ্ছে।

পর্যটন দফতর ও বন দফতরের পক্ষ থেকে পর্যটকদের উদ্ধারের কাজ চালানো হচ্ছে। কখনো হাতির পিঠে চাপিয়ে, কখনো পে লোডারে করে উদ্ধার কাজ চলছে। বহু পর্যটক সরকারি বাংলো, গেস্টহাউসে আটকে রয়েছেন অনেকে। কোন কোন জায়গায় পর্যটকরা আটকে রয়েছেন সেই বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে