সকাল থেকেই বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ, কোন রাস্তা দিয়ে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল থেকেই বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলী সেতু। সকাল ৬ টা থেকে ২ টো পর্যন্ত ৮ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। ব্রিজ বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের বিকল্প রাস্তা হিসেবে হাওড়া ব্রিজ দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছিল, ব্রিজের স্টে ও হোল্ডিং ডাউন পাল্টানো হবে বলেই সেতু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হবে। কলকাতার অন্যতম ব্যস্ত সেতু দ্বিতীয় হুগলি ব্রিজ। সপ্তাহান্ত হলেও, পথচলতি বহু মানুষ যে বেশ অনেকটা সময়ের জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।

তাছাড়া কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতায় যে সমস্ত গাড়ি আসবে সেগুলি নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু বা হাওড়া ব্রিজ ধরা যাবে। কলকাতার দিক থেকে আবার বেশ কিছু যাত্রীবাহী গাড়ি কাজীপাড়া, জিটি রোড এবং আন্দুল রোড হয়ে জাতীয় সড়কে যাবে। বেশ কিছু গাড়িকে শৈলেন মান্না সরণি ধরে হাওড়া-আমতা রোড দিয়ে নিবড়া হয়ে জাতীয় সড়ক অথবা মাইতি পাড়ার দিকে বের করা হচ্ছে। এছাড়া ব্যবহার করা যাবে বালি ব্রিজ। 

তবে এই প্রথম যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে তা নয়, এর আগেও ব্রিজ মেরামতির কারণে বন্ধ রাখা হয়েছিল কলকাতার অন্যতম ব্যস্ত সেতুকে। যেমন গত ১১ অক্টোবর বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। সেদিন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘন্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা এই সেতু বন্ধ রাখা হয়েছিল।

সাধারণত সপ্তাহের অন্যান্য দিনগুলিতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যান চলাচলের চাপ অনেক বেশি থাকে। একথা অস্বীকার করা যায় না যে রবিবার সেই চাপ অনেক কম। সেই জন্যই সেতু রক্ষনাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হয় সাধারণত। এবারও অন্যথা হল না। তাই রবিবারের সকালে বাড়ি থেকে বেরোনোর আগে পড়ে নিন এই প্রতিবেদন।  

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

৫৩০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ UCO ব্যাঙ্কের, শিগগিরই আবেদন করুন

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি