রেজিস্ট্রি সেরে ফেরার পথেই চিরতরে বিচ্ছেদ! ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হবু বর-কনের, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার অন্তর্গত মাধবপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইকচালক। শুক্রবার রাতে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত অবস্থায় আরও দুই বাইক আরোহী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গিয়েছে, নিহতদের একজন চন্দন বৈদ্য, তিনি স্থানীয় আটাপাড়া এলাকার বাসিন্দা। অন্যজন সাহারুল মোল্লা, তিনি দাদপুর এলাকার বাসিন্দা। অপরদিকে আহত দুজন রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদা। তাঁদের দু’জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: আনন্দপুরে উদ্ধার আরও ২ জনের দেহাংশ, এই নিয়ে মোট সংখ্যা দাঁড়াল ২৭

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার চন্দন বৈদ্য ও রচনা হালদার রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করার পর কেনাকাটা সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। আনন্দঘন মুহূর্তের মাঝেই মাধবপুর এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইকের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন চারজনই।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দন বৈদ্য ও সাহারুল মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পৌঁছাতেই মৃতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

যে বাড়িতে বিয়ের আনন্দে প্রস্তুতি চলছিল, সেখানেই মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যায়। পরিবারের সদস্যরা কার্যত ভেঙে পড়েছেন। একই সঙ্গে আহত রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদারের শারীরিক অবস্থা নিয়েও উৎকণ্ঠায় রয়েছেন তাঁদের পরিজনেরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত