বদলি করা হল বেলডাঙা থানার আইসি-কে

বেলডাঙা থানার আইসি-কে বদলি করা হল নবান্নের তরফে। সন্দীপন চট্টোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় আনা হল জামালউদ্দিন মণ্ডলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেত্রী নূপুর শর্মার নবীকে নিয়ে কটূক্তির পর বেলডাঙার এক তরুণী নূপুরের সমর্থনে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট করেন। আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে জনতার কার্যত খণ্ডযুদ্ধ বাধে। এবার সেই আবহে বেলডাঙা থানার আইসি-কে বদলি করা হল নবান্নের তরফে। সন্দীপন চট্টোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় আনা হল জামালউদ্দিন মণ্ডলকে। যদিও মুর্শিদাবাদের জেলা পুলিশের তরফে এই বদলিকে রুটিন বদলি বলে জানানো হয়েছে। জামালউদ্দিন মণ্ডল রাজারহাট থানার আইসি হিসেবে কর্তব্যরত ছিলেন।

শনিবার অশান্তির জেরে মুর্শিদাবাদের বেলডাঙার ১ ও ২ নম্বর ব্লকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে পুলিশি টহলদারি। পাশাপাশি রেজিনগর থানা এলাকায়ও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিক্ষোভ দেখানোর সময় ধ্বস্তাধ্বস্তি হয় তাদের। পরে তা খণ্ডযুদ্ধে রূপ নেয়। এর পর অশান্তি রুখতে বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

অন্যদিকে বহিস্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার( Nupur Sharma) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। এদিন কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। নূপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ) , ৫০৪, ৫০২ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নূপুরের কটূক্তির বিরুদ্ধে থানায় থানায় এফআইআর করার পরামর্শ দিয়েছিলেন। এর পর তাঁর বিরুদ্ধে এফআইআর করেন তৃণমূল নেতা।

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক