স্বীকৃতির দাবিতে মহা মিছিল, ৫ রাজ্যের আদিবাসীদের জমায়েত কলকাতায়

এই রাজ্যের আদিবাসীরা তো আছেনই। শুক্রবারের এই মহা মিছিলে যোগ দিয়েছেন ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও অসমের আদিবাসীরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার বড়সড় অভিযান। আদিবাসীদের মহা মিছিলে স্তব্ধ জনজীবন। ৫ রাজ্যের আদিবাসীদের শুক্রবারের অভিযানে স্তব্ধ হয়ে যায় কলকাতার ব্যাপক অংশ এবং হাওড়া ব্রিজ। তাঁদের দাবি, সারনা ধর্মের স্বীকৃতি।

এই রাজ্যের আদিবাসীরা তো আছেনই। মহা মিছিলে যোগ দিয়েছেন ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও অসমের আদিবাসীরাও। শুক্রবার অভিযান শেষে তাঁদের জমায়েত রানি রাসমণি রোডে। সেই সভা (PUBLIC MEETING) শেষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। মূলত তাঁদের দাবি, সারনা ধর্মের কেন্দ্রীয় স্বীকৃতি।

এদিন তাঁদের অভিযানে প্রায় ৪০ মিনিট স্তব্ধ থাকে হাওড়া ব্রিজ। শুধু হাওড়া ব্রিজ নয়, কার্যত স্তব্ধ হাওড়া, বড়বাজার, ধর্মতলা এবং বিবাদী বাগ সহ সংলগ্ন অঞ্চল। সৃষ্টি হয় যানজটের। বিভিন্ন জায়গায় আন্দোলনকারী এবং পথচারীদের মধ্যে বচসা’র সৃষ্টি হয়। অফিস-আদালতের সময়ে কার্যত ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় কর্মস্থলযাত্রীদের।

অন্যদিকে, পুজোর সময়ে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ বছরের দাবি না মেটার জন্যই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন তাঁরা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে কুড়মিরা জাতীয় সড়ক এবং রেললাইন অবরোধ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি এবং পুরুলিয়া জেলার কুস্তাউরে। তাঁদেরকে আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিতে। আরও দাবি ছিল, কুড়মালি ভাষার স্বীকৃতি আদায়।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের