পায়ে পায়ে প্রচার, জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী লিপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তারপরেই পায়ে পায়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা। শাসক থেকে বিরোধী শিবির সকলেই প্রচারে ব্যস্ত। পুরাতন মালদায় তপশিলি সংলাপ কর্মসূচিকে সামনে রেখে প্রচার শুরু করল তৃণমূল। শুক্রবার সকালে পুরাতন মালদার সেতু মোড় এলাকা থেকে এই প্রচার অভিযান শুরু হয়।

এদিন প্রচারে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, যুব নেতা কমল ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মী ও সমর্থকরা। প্রচারের শুরু থেকেই এলাকায় উৎসাহ-উদ্দীপনার লক্ষ্য করা যায়। প্রচার গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থী।

প্রার্থী জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, উন্নয়নমূলক কাজ এবং পরিষেবার বিস্তারিত তথ্য এই গাড়ির মাধ্যমে গ্রাম থেকে শহরের মানুষের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য চালু থাকা বিভিন্ন প্রকল্প সম্পর্কেও সচেতনতা বাড়ানো হবে। এখানেই শেষ নয়, মানুষের কাছে পৌঁছে তাঁদের অভাব অভিযোগের কথাও শুনতে চাইছেন প্রার্থী। মানুষের সমস্যার কথা শুনে যাতে দ্রুত তার সমাধান করা যায়, সেদিকে লক্ষ্য রাখা রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের জনসংযোগ কর্মসূচি মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রার্থীরা প্রচার শুরু করেছেন। কেউ পায়ে হেঁটে, কেউ প্রচার গাড়ি নিয়ে, কেউ বাইক নিয়ে দাবাং স্টাইলে প্রচার সারছেন। সকলেই নিজের নিজের মতো করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল