রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন BJP কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা দিলেন তৃণমূল প্রধান। নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল প্রধান ইস্তফা দিতেই আবির খেলায় মাতলেন বিজেপির কর্মী ও সমর্থকেরা।

বিজেপির পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, বারংবার পঞ্চায়েতে গিয়েও অপমানের শিকার হতে হয়েছে। বিজেপি সদস্যদের ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে কোনও উন্নয়নমূলক কাজ করা হয়নি। প্রকৃত গরিব মানুষদের বঞ্চিত করে, পাকা ও দোতলা বাড়ির মালিকদের দেওয়া হয়েছে সরকারি প্রকল্পের সুবিধা। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও বেছে বেছে দেওয়া হয়েছে তৃণমূল ঘনিষ্ঠদের।

এই সব অন্যায়ের বিরুদ্ধে এতদিন চুপ থাকলেও, রাজ্যের ক্ষমতার পালাবদলের পর আর নীরব থাকেননি বিজেপি সদস্যরা। আজ সকাল থেকেই পঞ্চায়েত অফিসে গিয়ে দেখা যায়, প্রধান সহ কোনও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত নেই। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে পঞ্চায়েত সেক্রেটারি আসতেই তাঁকে ঘিরে শুরু হয় তীব্র বিক্ষোভ। এরপর চাপের মুখে পড়ে লিখিতভাবে পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের প্রধান গৌতম বিশ্বাস।

এরপরেই মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো যুগল কিশোর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দ। দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে মিলল সাফল্য। এবার কি সত্যিই বদলাবে পঞ্চায়েতের চেহারা? সত্যিকারের উন্নয়ন কি এবার পৌঁছবে সাধারণ মানুষের দোরগোড়ায়? তবে এই বিষয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা