ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

এবার জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরের তৃণমূল কাউন্সিলরের রূপা সরকারের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরের তৃণমূল কাউন্সিলরের রূপা সরকারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভুয়ো মালিক এবং সাক্ষী সাজিয়ে জমি নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‘জমি হাঙ্গর’ শব্দের সঙ্গে তৃণমূল নেতা-নেত্রীদের কতটা সাদৃশ্য, তা বহুবার প্রমান মিলেছে, এবার সেই তালিকায় নাম উঠল তারকেশ্বর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকারের।

অভিযোগ, দাবিহীনভাবে প্রায় ৬০ বছর ধরে পড়ে থাকা ২০ লক্ষ টাকা মূল্যের ওই জমিটি জালিয়াতি করে হাতিয়ে নিয়েছেন তিনি। ২০১৭ সালে ভুয়ো মালিক সাজিয়ে ওই জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন রূপাদেবী। স্থানীয়দের অভিযোগ, তারকেশ্বর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকায় দীর্ঘ ষাট বছর ধরে দাবিহীনভাবে পড়েছিল জমিটি। কোনও মালিক ছিল না। হঠাৎ করেই ২০১৭ সালে একজন ভুয়ো মালিক এনে রূপাদেবী নিজেকে ওই জমির মালিক হিসাবে দাবি করেন।

ওই জায়গাটি এলাকার মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন। কিন্তু ২০১৭ সালের পর থেকে রূপাদেবী নিজের ক্ষমতা কাজে লাগিয়ে এলাকার মানুষকে ওই জমি ব্যবহার না করার জন্যে হুমকি দিতে শুরু করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তারকেশ্বর থানা-সহ একাধিক দফতরে রূপাদেবীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তবে বিষয়টা জানাজানি হওয়ার পর থেকে বেপাত্তা হয়েছেন রূপা সরকার। বাড়িতেও দেখা যাচ্ছেনা তাঁকে। তবে তাঁর ছেলে রূপঙ্কর সরকার বলেছেন, তাঁর মায়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। রাজনৈতিক ভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের