উচ্চমাধ্যমিক পড়ুয়াদের গোলাপ-পেন ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছে পড়ুয়ারা। অন্যান্য জায়গার মতো উত্তর ২৪ পরগনা সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক স্কুলে উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টারে পরীক্ষা দিতে হাজির হয়েছেন পড়ুয়ারা। তাদের হাতে গোলাপফুল, মিষ্টির প্যাকেট ও পেন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বসিরহাট তৃণমূলের ছাত্র পরিষদ।

জানা গিয়েছে, পড়ুয়াদে কড়া নিরাপত্তার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে।বসিরহাট তৃণমূলের ছাত্র পরিষদ নেতা অভিষেক মজুমদার সহ ছাত্র-ছাত্রীরা  যাতে ভালো পরীক্ষা দিতে পারে তার শুভেচ্ছা বিনিময় করেছে। অন্যদিকে পরীক্ষার মধ্য দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষা আলোয় আলোকিত করার জন্য তাঁদের এই উদ্যোগ বলে জানান ছাত্র নেতারা। পড়ুয়াদের হাতে গোলাপ ফুল, পেন ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, নদিয়া শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ে পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট। সকাল থেকে কড়া পুলিশি প্রহরার মধ্যে দিয়ে এবং মেটাল ডিরেক্টর দিয়ে চেকিং করে ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সেমিস্টারে পরীক্ষার কারণে একটু হলেও চিন্তিত পড়ুয়ারা। তবে পরীক্ষার প্রিপারেশন ভালোই আছে বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা। শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে পরীক্ষার আগে পেন এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা বার্তা জানান শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং ছাত্র পরিষদের সদস্যরা। সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার পরীক্ষা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের