তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলায় গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

তোলাবাজির অভিযোগে হুগলির চন্ডীতলায় গ্রেফতার হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুরজিৎ মন্ডল। তাঁকে দেখেই উঠল চোর-চোর স্লোগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পালাবদলের পর থেকেই পাহাড়সম অভিযোগ উঠছে পূর্বতন শাসকদল তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই কাটমানি, তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছে তৃণমূলের অনেক নেতা-কর্মীরা। একে একে তৃণমূল মন্ত্রী ঘনিষ্ঠরাও গ্রেফতার হচ্ছেন। শুরু হয়েছে ডিম থেরাপি। এবার তোলাবাজির অভিযোগে হুগলির চন্ডীতলায় গ্রেফতার হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুরজিৎ মন্ডল। তাঁকে দেখেই উঠল চোর-চোর স্লোগান।

সুরজিৎ হুগলি জেলা পরিষদের প্রাক্তন তৃনমূল সদস্য। আর তাঁর স্ত্রী জেলা পরিষদের বর্তমান সদস্য। জানা গিয়েছে, চন্ডীতলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে রবিবার (৫ জুলাই) শ্রীরামপুর আদালতে পেশ করেছে। আজ থানা থেকে বের করার সময়েই তৃণমূল নেতাকে দেখে চোর-চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, তৃণমূল শাসনামলে এলাকায় তাণ্ডব চালিয়েছেন সুরজিৎ। সরকারি সম্পত্তি দখল থেকে শুরু করে বিজেপি কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছেন তিনি। তখন তৃণমূল শাসন থাকার জন্যে ভয়ে তাঁর বিরুদ্ধে মানুষ কেউ কিছু বলতে পারেনি। বললেই নানাভাবে হুমকি দেওয়া হয়েছে তাঁদের। তবে এখন সরকারের বদল হয়েছে। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে বদ্ধপরিকর বিজেপি। জেলায় জেলায় তৃণমূল নেতা-কর্মীদের সরিয়ে জঞ্জাল পরিষ্কার করছে রাজ্য সরকার। পাঁকে পরেছেন সুরজিও।

এদিন থানা থেকে বের হতেই তাকে ছেঁড়া নেতা বলেও কটাক্ষ করেন একজন বিজেপি মহিলাকর্মী। মঞ্জু ঘোষ নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, তাঁকে ২০১৭ সালে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন এই সুরজিৎ। তার বিরুদ্ধে ১৭টি মামলা দেওয়া হয়েছে। সব হিসাব হবে এখন। আগে ছেঁড়া জামা পরে ঘুরতেন, এখন সেই সব তৃণমূল নেতাদের প্রতিপত্তি দেখে ধনীরাও ভিরমি খাবে। অহংকারে মানুষকে মানুষ বলে ভাবতেন না তাঁরা। এখন শ্রীঘরে গিয়ে পুলিশের বেতের বাড়ি খাক।’ পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তিকে ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা আদায়ের অভিযোগে রয়েছে সুরজিতের বিরুদ্ধে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?