২৪ শিক্ষকের নামে নালিশ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে

জলপাইগুড়ি জেলার ২৪ জন শিক্ষকের নামে অভিযোগ জমা পড়ল জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে। ওই ২৪ জনের বিরুদ্ধে হবে তদন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে যে বাংলায় কোনও সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারবেন না। কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে সেই নিয়ম মেনে চলছেন না স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। এবার তার জেরেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ২৪ জন শিক্ষকদের(24 Teachers) নামে কার্যত নালিশ জানাল সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠনের(TWAI) জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। তাঁরা জেলা বিদ্যালয় পরিদর্শকের(DI) হাতে ওই ২৪ জন শিক্ষকদের নামের তালিকা তুলে দেওয়ার পাশাপাশি স্কুল শিক্ষক বা শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি বন্ধের দাবি নিয়ে স্মারকলিপিও দেন। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে জেলার শিক্ষা মহলে। বৃহস্পতিবার বিকালে জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে ওই তালিকা তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শক করনের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।

এই ঘটনায় সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি কঙ্কন বিশ্বাস জানিয়েছেন, ‘সরকারি নিয়মের তোয়াক্কা না করে রমরমিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে সরকার বা সরকার পোশিত স্কুল শিক্ষকদের একাংশ। আমরা এর আগেও আবেদন জানিয়েছিলাম কিন্তু কাজ তেমন হয়নি। এখনো বহু বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন যারা আইনকে তোয়াক্কা না করে গৃহ শিক্ষকতা করে যাচ্ছেন। এর প্রতিবাদেই আমাদের এই স্মারকলিপি প্রদান কর্মসূচী। স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করার উদ্দেশ্যে স্মারকলিপি তুলে দিলাম ডিআই ম্যাডামের কাছে।’ ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের নাম সহ শিক্ষকদের নাম আমার কাছে জমা দেওয়া হয়েছে। আমি সংশ্লিষ্ট দফতরে এটি পাঠানোর সঙ্গে সঙ্গে তদন্তও করব। নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষকরা টিউশন করতে পারেন না। তবুও এরকম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিদ্যালয়ের নাম সহ ওনারা শিক্ষকদের নাম উল্লেখ করেছেন, তাই নিশ্চিতভাবে এর তদন্ত হবে।’  

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের