দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুলল টুইন টাওয়ার, কলকাতা থেকে কল্যাণী ছুটছেন দর্শনার্থীরা

নিজস্ব প্রতিনিধি: কল্যাণী’র (KALYANI) টুইন টাওয়ার দেখতে দর্শনার্থীদের ঢল ছিল উপচে পড়া। তারপর  ষষ্ঠীর সন্ধ্যায় বৃষ্টি আর শর্ট সার্কিটের জেরে বন্ধ রাখা হয়েছিল মণ্ডপ। সেই মণ্ডপ ফের খুলেছে আপামর জনসাধারণের জন্য। সপ্তমীর দুপুরেই খুলেছিল মণ্ডপ। আর তখন থেকেই লেগে আছে লম্বা লাইন। অষ্টমীর দিনে দর্শনার্থীদের ভিড় বাড়ল আরও।

লাইন পড়েছে লক্ষাধিক মানুষের। কলকাতা (KOLKATA) সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। লুমিনাস ক্লাব ও স্থানীয় ব্যবসায়ী সমিতির এই পুজো নজর কাড়ে প্রতি বছর। এবারে সেই চমক বেড়েছে আরও। মালোয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে তৈরি মণ্ডপের সামনে লেগে আছে লম্বা ভিড়। কেউ কেউ আবার একাধিকবার মণ্ডপ ও বিগ্রহ দেখতে লাইনে দাঁড়াচ্ছেন বারবার।

তবে, বন্ধ রাখা হয়েছে লাইট ও সাউণ্ড সিস্টেম। তবুও জনস্রোত লেগেই আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণ করতে এখানে মোতায়েন করা হয়েছে প্রায় ২৫০ পুলিশ কর্মী।

Published by:

Share Link:

More Releted News:

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ