চৈতালির টুইটে বাড়ল জিতেন্দ্রর তৃণমূল যোগের সম্ভাবনা

এখন এটা ক্রমশ পরিষ্কার হচ্ছে যে জিতেন্দ্র নিজে তো তৃণমূলে ফিরবেনই, সঙ্গে নিজ ঘরণীকেও টেনে আনবেন দিদি’র আঁচলের তলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোল(Asansol) পুরনিগমের প্রাক্তন মেয়র তথা জেলারই পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari) বেসুরো হয়েছেন বঙ্গ বিজেপিতে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির(BJP) হারের পরেই জিতেন্দ্র বেসুরো হয়ে প্রথমে টুইট(Tweet) করে লিখেছিলেন, ‘বাংলা জিততে চান, তবে বাংলার মানুষের মন জয় করতে হবে।’ সেই সময় বিজেপির কেউ বা জিতেন্দ্র নিজে এটা স্বীকার করতে চাননি যে জিতেন্দ্র কার্যত বিজেপিকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন। কিন্তু সময় যত গড়িয়েছে সেই সম্ভাবনার দিকেই আমজনতার সমর্থন তত বেশি মিলেছে। কার্যত সেই সময় থেকেই শুরু হয়ে জিতেন্দ্র’র তৃণমূলে(TMC) প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা। সেই জল্পনা যে মিথ্যে নয় তা আবার টুইট করে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু। এবার পালা খোদ জিতেন্দ্র’র স্ত্রী চৈতালির(Chaitali Tiwari)। তিনি ‘দুয়ারে সরকার’ নিয়ে টুইট করে জিতেন্দ্র’র তৃণমূলে ফেরার জল্পনা আরও বাড়িয়ে দিলেন।

কী লিখেছেন চৈতালী? আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি লিখেছেন, ‘রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে গিয়ে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে নিন।’ তবে এই টুইট লেখা হয়েছে হিন্দিতে। কিন্তু বিজেপির কাউন্সিলর হয়ে কেন তৃণমূলের সরকারের কর্মসূচিতে মানুষকে অংশ নেওয়ার কথা বলছেন চৈতালি? সেই প্রশ্নের উত্তর জানতে চৈতালির মুখোমুখি হতেই তাঁর সাফ জবাব, ‘বিজেপি বাংলায় ক্ষমতায় না এলেও রাজ্যের ২ কোটি ৩৮ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছেন। আর এই দুয়ারে সরকার রাজ্য সরকারের প্রকল্প, কোনও পার্টির প্রকল্প নয়। সরকার তো সবার। জনগণের করের টাকা রাজ্যের কোষাগারে জমা পড়েছে। তাহলে তাঁরা কেন রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে নেবেন না!’

যদিও বিষয়টি যে এত সহজ সরল নয়, সেটা সবাই বুঝছেন। আর এই কারণেই চৈতালির এই টুইট ঘিরে যেমন বঙ্গ বিজেপি অস্বস্তিতে পড়েছে তেমনি জিতেন্দ্র’র তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনাও আরও বেশি জোরে ডানা মেলেছে। কেননা ভুললে চলবে না, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির হারের পরে পরেই জিতেন্দ্র টুইট করে জানিয়েছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পের জন্য এই হার হয়েছে।’ এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক কর্মসূচিতেই বেশি করে অংশগ্রহণের জন্য টুইট করলেন চৈতালি। বরঞ্চ এখন এটা ক্রমশ পরিষ্কার হচ্ছে যে জিতেন্দ্র নিজে তো তৃণমূলে ফিরবেনই, সঙ্গে নিজ ঘরণীকেও টেনে আনবেন দিদি’র আঁচলের তলায়।

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার