কুলটির কয়লাখনিতে ভয়াবহ ধস, আটকে জন ২৫ কর্মী

কয়লা মাফিয়াদের হয়ে বেআইনি ভাবে কয়লা কাটতে গিয়ে ধসের জেরে খনির ভেতরে আটকে গিয়েছে জন ২৫ যুবক। ঘটনা কুলটি এলাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার সতর্ক করা হয় ইসিএল(ECL) কর্তৃপক্ষের তরফে। কিন্তু সেই কথা শোনেন না কয়লা মাফিয়ারা(Coal Mafia)। নিরন্তর বেআইনি ভাবে তাঁরা বন্ধ করে দেওয়া কয়লা খনিতে চালিয়ে যান অবৈধ খনন(Illegel Minning)। আর তার জেরে খনির ভিতরে দুর্ঘটনা যেমন ঘটে তেমনি বাইরেও ধস নামার ঘটনা ঘটে। এই সব খননের সঙ্গে স্থানীয় বা ভিন রাজ্যের শ্রমিকদের যোগ থাকে। কিন্তু দুর্ঘটনার পরে পরেই সমস্ত কিছু অতন্ত দ্রুত গতিতে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। ফলে খনির ভেতরে দুর্ঘটনায় ঠিক কতজন মারা গিয়েছেন সেই তথ্যই মেলে না। কার্যত চিরকালের মতো নিখোঁজ হয়ে যান কিছু মানুষ যাদের একটা বড় অংশই যুবক বা নাবালক। রবি সকালে সেই রকমই ঘটনা ঘটে গেল পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার আসানসোল(Asansol) মহকুমার কুলটি থানার(Kulti PS) বোডরা গ্রামে(Bodra Village)। সেখানে অবৈধ ভাবে একটি কয়লা খনিতে থেকে কয়লা কেটে বার করার সময়েই ভয়াবহ ধস নামে। আর তার জেরে ভেতরে খুব কম করেও জন ২৫ কর্মী আটকে আছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন আপনার অজান্তেই আপনার আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বর বদলে যেতে পারে

জানা গিয়েছে, বোডরা গ্রামে বিসিসিএলের(BCCL) ১২ নম্বর হাজলা পিটে(Hajla Pit) গত কয়েকদিন ধরেই কয়লা কেটে বার করার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি ভিন রাজ্যের শ্রমিক এনে অবৈধ ভাবে কয়লা খাদানে ঢুকে সেখান থেকে কয়লা সরানোর কাজ চলছিল। এদিন সকালে সেই হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। সেই সময়ে ওই খনিত ভিতরে খুব কম করেও জন ২৫ মানুষ কাজ করছিলেন যারা যুবক বা নাবালক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিআইএসএফ। ঘটনাস্থলে গিয়েছেন কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিও। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখন গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন KMC’র কর্মীরা বছরে ১৩ মাসের মাইনে পাবেন

এদিনের ঘটনার জেরে লালন মেহরা নামে স্থানীয় বিজেপি(BJP) কাউন্সিলরের অভিযোগ, এই অবৈধ কয়লা কারবার নিয়ে প্রশাসন এবং কোলিয়ারি কর্তৃপক্ষের বহুবার দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। কিন্তু কোনও কাজ হয়নি। কাউন্সিলরের কথায়, ‘এখানে অবৈধ ভাবে কয়লা কারবার চলছে। কিন্তু কাউকে জানিয়েও কোনও কাজ হয়নি। পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে সিন্ডিকেটের মতো এই অবৈধ কাজ হয়। এখানে বেকারত্বের সমস্যা চূড়ান্ত। প্রতি দিন খাটাখাটি করে হয়তো সাকুল্যে ১০০ টাকা পান এই সব কর্মীরা। সেই সুযোগ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করেন কয়লা মাফিয়ারা।’ গ্রামবাসীদের অভিযোগ, এই ধরনের ঘটনার সঙ্গে খনি কর্তৃপক্ষের লোকজন যেমন জড়িত তেমনি জড়িত কেন্দ্রীয় বাহিনী ও ইসিএলেরও কিছু কর্মী ও আধিকারিক। কার্যত তাঁদের সঙ্গে গাঁটছাড়া বেঁধেই এইভাবে বিপজ্জনক ভাবে কাজ চালিয়ে যায় কয়লা মাফিয়ারা।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে