ভাঙড়ে পিটিয়ে খুনকাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাঙড়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে ভাঙড় পুলিশ । ইতিমধ্যেই  মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দু’জন অভিযুক্তকে  বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে।

রবিবার গণপিটুনির শিকার মৃত ওই ব্যক্তির নাম আজগর মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার বাসিন্দা আজগর। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ভাঙড় বাজার এলাকায় কিছু লোক আজগরকে ধরে। এরপর তাঁকে চোর সন্দেহে প্রথমে বেঁধে রাখা হয় ও মারধর করে । এরপর  গুরুত্বর জখম অবস্থায়  তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

গত কয়েকদিন ধরে ভাঙড় বাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। রাতে পাহাড়ার বন্দোবস্ত করা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। পাহাড়াদার চলে গেলে ফের চুরি হত। এরফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটেই রবিবার গণপিটুনির ঘটনা ঘটে। এই ঘটনা প্রসঙ্গে ডিসি সৈকত ঘোষ জানান, আজগরের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!