গোবরডাঙায় বুলেট সমেত গ্রেফতার ২ বিজেপি নেতা

গোবরডাঙা থানা এলাকায় শনিবার রাতে ব্যাগবোঝাই বুলেট বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হল দুই বিজেপি নেতা বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে বিজেপি(BJP) যে বড়সড় অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা নিজের মুখেই সংবাদমাধ্যমকে আগেই জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এবার সেই বড়সড় অশান্তি লাগিয়ে দেওয়ার হাতেনাতে প্রমাণ মিলল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত সদর মহকুমার মধ্যে থাকা গোবরডাঙা থানা(Gobordanga PS) এলাকায়। শনিবার রাতে সেখানে ব্যাগবোঝাই বুলেট(Bullet) বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার(Arrest) হল দুই বিজেপি নেতা, যারা আবার সদ্য সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিল। ধৃতদের নাম বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর। তারা অশোকনগরের সেনডাঙার বাসিন্দা। শনিবার রাতে তারা একটি বাইকে চড়ে গোবরডাঙা থানার প্রতাপনগর এলাকায় আসতেই পুলিশের হাতে গ্রেফতার হয়। এর পর তল্লাশিতে তাদের কাছ থেকে ৪০ রাউন্ড বুলেট উদ্ধার হয় যা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের।

আরও পড়ুন WEBEL’র চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোবরডাঙা থানার অধীনে থাকা মছলন্দপুর ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল যে দুইজন বাইকে করে শনিবার রাতে প্রতাপনগর এলাকায় আসবে বুলেট বিক্রি করতে। সেই মতো পুলিশও তৈরি হয়ে কাছেই গা ঢাকা দিয়ে বসেছিল। বাইকে করে বাসুদেব ও বিক্রম ওই এলাকায় পা রাখতেই পুলিশের হাতে ধরা পড়ে বুলেট সমেত। জানা গিয়েছে, সদস্য সদস্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে বাসুদেব বিজেপির হয়ে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছিল আর বিক্রম গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হয়েছিল। যদিও ভোটযুদ্ধে তারা দু’জনেই গোহারান হারে। বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় এই দুইজনের গ্রেফতারির প্রসঙ্গে জানিয়েছেন, ‘দু’জনকে ৪০ রাউন্ড গুলি-সহ আমরা গ্রেফতার করেছি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তারা বুলেট বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। এই চক্রে আর কে কে আছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের