একই পঞ্চায়েতের দুই পৃথক গ্রাম থেকে দুই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া:হাড়োয়ার একই পঞ্চায়েতের দুই পৃথক গ্রাম থেকে দুই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রামে(Subhaspally Village)। সেখানে বছর ৫৪ এর বৈদ্যনাথ সিংহকে পরিবারের লোকজন বেশ কয়েক ঘন্টা খুঁজে পাচ্ছিল না। অবশেষে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মেছো ভেঁড়ির পাশে একটি আলা ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার মৎস্যজীবীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তার পরিবারকে।

পরিবারের তরফে হাড়োয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বৈদ্যনাথ সিংহকে মৃচ বলে ঘোষণা করেন। অপরদিকে খাসবালান্দা পঞ্চায়েতেরই শামলা মহিষটিকারি গ্রামের(Mahistikari Village) বছর ২৯ এর দিনমজুর তন্ময় মিস্ত্রির ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো তার বাড়ি থেকে। এদিন রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও সে যখন কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠছিল না, তখন পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া-শব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়।

তারপর খবর দেওয়া হয় হাড়োয়া থানার(Haroa P.S.) পুলিশকে। পুলিশ গিয়ে তন্ময় মিস্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে তাকেও হাড়োয়া গ্রামের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। একই পঞ্চায়েতের দুই পৃথক গ্রামে এইভাবে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদ না পুরনো শত্রুতা না আর্থিক চাপে এই ঘটনা? খুন না আত্মহত্যা? পুরোটাই তদন্ত করে দেখছে হাড়োয়া থানার পুলিশ।

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

সাঙ্ঘাতিক ঘটনা! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের