চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

Share:

নিজস্ব প্রতিনিধি: কালবৈশাখী ঝড় ও বৃষ্টির মধ্যে ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারাল একই পরিবারের দুই সদস্য। জানা গিয়েছে, মৃতরা হল সম্পর্কে দুই ভাই। মৃতদের নাম শাহাবুদ্দিন মন্ডল (৬০) এবং লিটন মন্ডল (৩৮)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত মাধবপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুই ভাই গাছ কাটার কাজে বেরিয়েছিলেন। হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেই সময় খোলা জায়গায় কাজ করার মধ্যেই আচমকাই নেমে আসে বজ্রাঘাত। মুহূর্তের মধ্যে গুরুতর জখম হন ওই দুই ভাই। দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুতে পরিবারের উপর নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পাশাপাশি, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে রয়েছেন শেখ নাজিম উদ্দিন, কাজল মল্লিক, রিঙ্কু মন্ডল এবং রূপালী বেরা। তাঁদেরও দ্রুত উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে।

সম্প্রতি, মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বরার গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ দু’জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সরানন দাস ও সাবিত্রী ঘোষ। সরাননের বাড়ি কান্দির কল্যাণপুর গ্রামে। অন্যদিকে সাবিত্রীর বাড়ি ববার গ্রামে।

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে