মত্ত অবস্থায় ছুরি মেরে খুন দুই ভাইকে! কাঠগড়ায় প্রতিবেশী

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিবাদের মাঝেই নির্মল ও রাজকুমারের ওপরে মত্ত অবস্থায় ছুরি নিয়ে চড়াও হয় ভোলা। দুই ভাইকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরেই বাজার ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ভোলাকে ধরে ফেলেন বাজারে থাকা লোকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫০ হাজার টাকা ধার নিয়ে তা ফেরত দিচ্ছিলেন না প্রতিবেশী। শুধু ফেরত না দেওয়াই নয়, রীতিমত অস্বীকার করছিলেন টাকা ধার নেওয়ার কথাও। তার জেরেই শুধু হয়েছিল ঝগড়া। পাড়া প্রতিবেশীদের মধ্যস্থতায় সাময়িক ভাবে সেই ঝগড়া থামতে বিবাদমান দুই পক্ষই যে যার ঘরে ঢুকে গিয়েছিল। কিন্তু তার একদিন পরেই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। টাকা ধার নিয়েও তা শোধ না করার অভিযোগ উঠেছে যে প্রতিবেশীর বিরুদ্ধে তিনিই মত্ত অবস্থায় ছুরি নিয়ে হামলা চালালেন টাকা ধার দেওয়া পরিবারের ওপরে। আর সেটাও ভরা বাজারে। প্রকাশ্য দিবালোকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন তিনি দুই ভাইকে। ঘটনার জেরে প্রাথমিক ভাবে বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার চেঁচামেচি শুরু করেন। অনেকেই বাজার ছেড়ে পালিয়ে যান। তবুও তার মধ্যেই কয়েকজন অভিযুক্তকে ধরতে সক্ষম হন। শুক্রবার এই ঘটনা ঘটেছে হুগলি জেলার চন্দননগর মহকুমার সিঙ্গুর ব্লকের মির্জাপুর-বাঁকিপুর এলাকার মির্জাপুর বাজারে।

জানা গিয়েছে, বছর ৪ আগে ভোলা সাঁতরা(৪৫) প্রতিবেশী মালিক পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু বার বার চেয়েও সেই টাকা ফেরত পায়নি মালিক পরিবার। তার জেরেই সেই পরিবারের দুই ভাই নির্মল মালিক(৪৫) ও রাজকুমার মালিক(৩৮) গতকাল ভোলার সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন। সেই সময় প্রতিবেশীদের হস্তক্ষেপে তা মিটে গেলেও এদিন সকালে আবারও তাঁদের মধ্যে বিবাদ বাঁধে মির্জাপুর বাজারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিবাদের মাঝেই নির্মল ও রাজকুমারের ওপরে মত্ত অবস্থায় ছুরি নিয়ে চড়াও হয় ভোলা। দুই ভাইকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরেই বাজার ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ভোলাকে ধরে ফেলেন বাজারে থাকা লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ। তাঁরাই গ্রেফতার করেন ভোলাকে। এদিকে গুরুতর আহত অবস্থায় নির্মল এবং রাজকুমারকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।  

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল