রাজ্যে ফের একইদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ জনের

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে। মৃত দুই কৃষকের নাম নীলরতন বর্মন। ৩০ বছর বয়স তাঁর। আনারুল হক, ৫২ বছর বয়স তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে। উত্তরবঙ্গে দুটি পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই কৃষকের। বৃহস্পতিবার জমিতে চাষের কাজ করতে গিয়ে দুই কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কৃষকের নাম নীলরতন বর্মন। ৩০ বছর বয়স তাঁর। আনারুল হক, ৫২ বছর বয়স তাঁর। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার কড়ই চ্যাঁচড়ার বাসিন্দা নীলরতন বর্মন। ওই একই থানা এলাকার চক সুকদেবপুর গ্রামের বাসিন্দা আনারুল হক। উত্তরবঙ্গে এখন প্রবল গরমে নাজেহাল অবস্থা মানুষের। আমন ধান চাষের মরশুমে জমিতে জলের প্রয়োজন।

উত্তরবঙ্গে এবারে বৃষ্টি কম হওয়ায় তপন জুড়ে তীব্র জল সঙ্কট দেখা দিয়েছে। প্রখর রোদ ও টানা গরমে উত্তরবঙ্গবাসী এমনিতেই নাজেহাল হচ্ছে। ফাটল ধরেছে চাষের জমিতেও। জমিতে জলসেচ দিতে ব্যবহার করা হচ্ছে ভূগর্ভস্থ জল। পাম্প মেশিন ও সাব মার্সিবল চালিয়ে মাটির গভীর থেকে জল তুলে দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার জমিতে চাষের কাজের জন্য পাম্প মেশিন চালিয়ে জল দিতে গিয়েছিলেন দুজনে। নীলরতন বর্মন কড়ই চ্যাঁচড়া গ্রামে জমিতে জল দিতে গিয়েছিলেন। আর আনারুল হক চক সুকদেবপুর গ্রামে নিজের জমিতে জলসেচ দিতে গিয়েছিলেন। কিন্তু জমিতে জল দিতে গিয়েই ঘটে বিপত্তি। আনারুল  এবং নীলরতন এদিন নিজেদের জমিতে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কিছুক্ষণ ধরে জমিতে পরে থাকেন তাঁরা। স্থানীয় মানুষজন দুজনকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষণা করেন দুজনকেই। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র