মুর্শিদাবাদে লরি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক ঘটনা। মুর্শিদাবাদে লরি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। শুক্রবার সকাল ৬টা নাগাদ মুর্শিদাবাদের সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা (Accident) ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লরি ও এক ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। ঘটনার খবর দেওয়া হয় বেলডাঙা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার ফলে বেশকিছুক্ষণ ধরে যানযট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ক্ষতিগ্রস্ত লরি ও ট্র্যাক্টরটিকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে সাত সকালে দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তবে কীভাবে এমন ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন, নাকি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি