বর্ধমানের জাতীয় সড়কে ট্রাক ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই

দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে বর্ধমানের জাতীয় সড়কে (National High Way) ট্রাক ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই ব্যক্তির। শনিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা (Accident) ঘটেছে। দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ বাপি এবং শেখ কিরণ। শনিবার সকালে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে মিরছোবা এলাকার উড়ালপুলের উপরে এই দুর্ঘটনা ঘটে। এদিন সকালে একটি মোটরভ্যান এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ বাপি এবং শেখ কিরণের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন। তাঁদের নাম শেখ জয়নাল এবং শেখ বালি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে মৃতদেহ দু’টি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘাতক ট্রাকটির সন্ধানে তৎপরতা শুরু করেছেন তদন্তকারীরা।

অন্যদিকে দুর্ঘটনার পর বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান ডানকুনি দুই লেনের রাস্তায় স্থানীয় মানুষজন জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চলাচল করে। বিক্ষোভের জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি