একটি লাশের দাবিদার ২ জন, বালাশোর দুর্ঘটনায় তুঙ্গে টানাপোড়ন

দেহ নিয়ে টানাটানি হলো হাওড়া এবং উত্তর দিনাজপুরের দু’ই পরিবারের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল (COROMONDEL EXPRESS) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। অনেকের দেহ চিহ্নিত করা যায়নি। তবে সোমবারে যা দেখা গেল তাতে চোখে আসবে জল। একটি দেহের দাবিদার দু’টি পরিবার।

দেহ নিয়ে টানাটানি হলো হাওড়া এবং উত্তর দিনাজপুরের দু’ই পরিবারের মধ্যে। যে দেহ নিয়ে দড়ি টানাটানি সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, মৃতদেহের ডিএনএ টেস্ট করা হবে। তার পরে প্রকৃত পরিবারের হাতে দেওয়া হবে দেহ।

হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুরের বাসিন্দা জাহাঙ্গির মিদ্যা। তিনি যশবন্তপুরের যাত্রী ছিলেন। সোমবার তাঁর বাড়ির লোক দেহ আনতে যায়। উল্লেখ্য, পোশাক দেখে দেহ চিহ্নিত করেছিল পরিবার।

অন্যদিকে, হাওড়া জেলপ্রশাসনের কাছ থেকে এই পরিবারের কাছে চিঠি আসে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকার একটি পরিবার দাবি করেছে ওই দেহ তাঁদের পরিবারের সদস্যের। ওড়িশা সরকারের প্রকাশ করা ছবি দেখে উত্তর দিনাজপুরের পরিবার দাবি করে এই দেহ তাঁদের পরিবারের সদস্যের। ওড়িশা সরকারের কাছে আবেদন করে এই পরিবার। ওড়িশা সরকার থেকে বার্তা পাঠানো হয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে।

জানা গিয়েছে, মিদ্যা পরিবার দেহ আনার সময়ে অ্যাম্বুলেন্স আটকে দেহ নেওয়া হয় কোলাঘাটের কাছে। মিদ্যা পরিবারকে জানানো হয়, একই দেহের দাবিদার তাঁরা ছাড়াও আরও একটি পরিবার। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন