Loading live market data...
Loading active stocks...
Connecting...

আদালতের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার মালদহের ২ পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালতের নিয়োগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ! আর এই ঘটনার  অভিযোগে মালদহ থেকে আরও এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ।  পুলিশ জানিয়েছে ধৃতের নাম ফিরোজ শেখ। বাড়ি মালদহের মোথাবাড়ি এলাকায়।  

অভিযোগ উঠেছে, প্রথমার্ধে সুষ্ঠভাবে পরীক্ষা দেন ফিরোজ। কিন্তু দ্বিতীয়ার্ধে তাঁর পরিচিত বন্ধু  শেখ মাজেদুর রহমান নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্র পাঠানোর চেষ্টা করেন । তখনই  পরীক্ষার্থীকে মোবাইল ব্যবহার করতে দেখেন পরীক্ষক। পরীক্ষা হলের মধ্যেই মাজেদুরের কাছ থেকে উদ্ধার একটি স্মার্টফোন আর অন্য একটি  সাধারণ মোবাইল। এরপরেই মাজেদুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । শুরু হয় জিজ্ঞাসাবাদ । আর তাতেই ফাঁস হয় পুরো কর্মকাণ্ড ।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি আদালতের জুডিসিয়ারি স্টাফ রিক্র্যুটমেন্টের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষার প্রথমার্ধ্বে গ্রুপ সি ও দ্বিতীয়ার্ধ্বে গ্রুপ ডি পদের পরীক্ষা ছিল।  আর সেইসময় শেখ মাজেদুর রহমান নামে মালদহের এক পরীক্ষার্থীকে মোবাইল ব্যবহার করতে দেখেন পরীক্ষক।  তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে ধৃত পরীক্ষার্থী স্বীকার করে নেন এই ঘটনার কথা । তখনই সামনে আসে  পরীক্ষা শুরুর সময়ই পরীক্ষার হল থেকেই গোপনে স্মার্টফোনে প্রশ্নপত্রের ছবি তুলে তিনি পাঠিয়ে দেন মালদার মোথাবাড়ির বাসিন্দা ফিরোজ শেখের মোবাইলে। এরপরেই তাঁকে খুঁজতে শুরু হয় তল্লাশি । অবশেষে  মোথাবাড়িতে হানা দিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ফিরোজ শেখকে গ্রেফতার করে।   এই প্রসঙ্গে  বিষ্ণুপুরের এসডিপিও জানিয়েছেন,’ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশি । তা সত্ত্বেও কোনও ভাবে দু’টি মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছিলেন অভিযুক্ত। ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে তিনি পাঠিয়েছিলেন আর এক জনকে। এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে ।‘

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি