এবার ‘বিধায়ককে বলো’, অভিযোগ জানানো যাবে ফোনে- হোয়াটসঅ্যাপেও

মুশকিল আসানের ভূমিকায় বিধায়কদের আরও দায়িত্বশীল পদক্ষেপ। ফোনেই জানানো যাবে সমস্যা, অভিযোগ। আর দ্রুত মিলবে সমাধান। উদ্যোগ ২ বিধায়কের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দিদিকে বলো’র (DIDI KE BOLO) পরে এবারে তৃণমূলের (TMC) নয়া উদ্যোগ, ‘বিধায়ককে বলো’। মুশকিল আসানের ভূমিকায় বিধায়কদের (MLA) আরও দায়িত্বশীল পদক্ষেপ। ফোনেই জানানো যাবে সমস্যা, অভিযোগ। এমনকি অভিযোগ বা সমস্যা জানানো যাবে হোয়াটসঅ্যাপেও। আর দ্রুত মিলবে সমাধান। উদ্যোগ ২ বিধায়কের।

রাজ্য জুড়ে ‘দিদিকে বলো’র ব্যাপক জনপ্রিয়তার পর ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, ‘এক ডাকে অভিষেক’। (EK DAKE ABHISHEK) ফোনেই জানানো যেত সমস্যা। মিলত সমাধান। সেই পথই অনুসরণ করলেন আরও ২ বিধায়ক। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার এবং রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি চালু করলেন ‘বিধায়ককে বলো’ (BIDHAYOK KE BOLO)। তবে অদিতি মুন্সি এই সুবিধার নামকরণ করেছেন, ‘আমার কথা বিধায়কের কাছে’ (AMAR KOTHA BIDHAYOK ER KACHE)।

রাসবিহারীর বিধায়ক বলেছেন, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের প্রকল্প, রাজ্যের প্রকল্প এবং সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। আরও বলা হয়েছে, যে কেউ সমস্যার সমাধান চেয়ে সরাসরি বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধু তাই নয়, মাত্র ২৪ ঘণ্টাতেই মিলবে সেই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণের যাবতীয় তথ্য।

রাজারহাট গোপালপুরের বিধায়ক বলেছেন, হোয়াটসঅ্যাপ (WHATSAPP) গ্রুপ হেল্পলাইনের মাধ্যমে সমস্যা জানালেই বিধায়কের দফতর থেকে ফোন যাচ্ছে ওই ব্যক্তির কাছে। সরাসরি কথাও বলা যাবে বিধায়কের সঙ্গে। নম্বর ৬২৮৯৮৯৬৬৫৮।

আবার বিধায়ক দেবাশিস কুমার তাঁর এলাকার নাগরিকদের সমস্যা ও পরামর্শ জানতে আগেই চালু করেছিলেন ড্রপ বক্স (DROP BOX)।  এবার বিশেষ পোর্টালে তাঁর এলাকার ৮ টি ওয়ার্ডের জন্য চালু করেছেন, কিউআর কোড (QR CODE) সিস্টেম। এর মাধ্যমে রাতেও সরাসরি জানানো যাবে সমস্যা। মিলবে সমাধান। সমস্যা জানতে ওয়ার্ড গুলিতে ১ দিন করে বিধায়ক নিজেও উপস্থিত হবেন নাগরিকদের কাছে। আরও জানা গিয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে ২- ৩ বুথ পিছু ১ টি করে ড্রপ বক্স চালু করার।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস