গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি,  মুর্শিদাবাদ: আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি পিস্তল, একটি দেশি পাইপ গান এবং মোট চারটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের মঙ্গলবার বহরমপুর আদালতে পেশ করা হয় এবং ১০ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।
​পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার সাব-ইনস্পেক্টর সিরাজুস সালেহিন তাঁর দল নিয়ে বাসুদেবপুর শিব মন্দিরের কাছে পিচ রাস্তায় অভিযান চালান। রাত পৌনে দুটো থেকে সোয়া দুটোর মধ্যে ওই এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতদের নাম মানিক শেখ (৩৪) এবং বাদল মণ্ডল (২৬)। দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। মানিকের বাড়ি রানিনগর থানার জাগিরপাড়া এলাকায়। বাদল সাগরপাড়া থানার টিকটিকিপাড়ার বাসিন্দা।
​তল্লাশি চালানোর পর মানিকের কাছ থেকে একটি ৭.৬২ মিমি ইম্প্রোভাইজড পিস্তল এবং দুটি ৭.৬২ মিমি তাজা কার্তুজ উদ্ধার হয়। অন্যদিকে, বাদলের কাছ থেকে একটি দেশি তৈরি পাইপ গান এবং দুটি .৩০৩ তাজা কার্তুজ পাওয়া যায়। ধৃতরা এই বেআইনি অস্ত্র এবং কার্তুজ সঙ্গে রাখার কোনও বৈধ নথি দেখাতে পারেনি। এরপরই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় এবং দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

​এই ঘটনার পর সাগরপাড়া থানায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে (মামলা নং ৮৭৭/২০২৫)। ভারতীয় অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের বহরমপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (CJM) আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্তের জন্য ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়েছে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে