মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদী বাঁচানোর বার্তা নিয়ে কৃষ্ণনগর থেকে সাইকেলে দিল্লির পথে পাড়ি দিলেন দুই প্রবীণ। জলঙ্গী, অঞ্জনা-সহ বিভিন্ন নদীকে সংরক্ষণ ও পুনরুজ্জীবনের দাবিতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে তাঁদের যাত্রা শুরু হয়।

সাইকেলে লাগানো হয়েছে ‘সেভ জলঙ্গি’ লেখা পোস্টার। এই অভিনব উদ্যোগে সামিল হয়েছেন কাঁচরাপাড়ার বাসিন্দা তারকচন্দ্র পাল এবং কৃষ্ণনগরের দুলাল বিশ্বাস ওরফে ‘বাঁকা দা’। বয়স তাঁদের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। দীর্ঘ পথ সাইকেলে পাড়ি দিয়ে নদী ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তারকচন্দ্র পাল জানান, জলঙ্গী ও অঞ্জনা একসময় নদিয়া তথা কৃষ্ণনগরের মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। সময়ের সঙ্গে জলঙ্গী ও অঞ্জনার বিভিন্ন অংশ সরু হয়ে এসেছে। কোথাও নদীর জলধারা ক্ষীণ হয়েছে, কোথাও আবার নদী তার স্বাভাবিক চরিত্র হারিয়েছে। নদীর পাড়ে বসতি গড়ে ওঠা এবং বিভিন্ন জায়গায় নদী ভরাটের বিষয়টিও তাঁদের উদ্বেগের কারণ।

আরও পড়ুনঃ জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

দুই প্রবীণের পরিকল্পনা, দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রীর দফতরে নদী ও পরিবেশ রক্ষার বিষয়ে তাঁদের দাবি তুলে ধরা। শুধু জলঙ্গী বা অঞ্জনা নয়, যাত্রাপথে যে সমস্ত নদীর দুরবস্থা তাঁদের চোখে পড়বে, সেগুলির কথাও তাঁরা তুলে ধরবেনড় প্রায় ৮০ বছর বয়সি দুলাল বিশ্বাসের সাইকেলযাত্রা এর আগেও বিভিন্ন দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতায় সমৃদ্ধ। এবার তাঁর সঙ্গী তারকচন্দ্র। তাঁদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য-নদী সংরক্ষণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং জলঙ্গী-সহ নদীগুলির স্বাভাবিক জলধারা ফিরিয়ে আনার বিষয়ে বার্তা পৌঁছে দেওয়া।

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী