জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুয়ার আসরে পুলিশি অভিযানকে কেন্দ্র করে রাতভর রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের সালারের খাড়েরা গ্রাম। পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দফায় দফায় হাতাহাতির পাশাপাশি লাগাতার বোমাবাজির অভিযোগও উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, খাড়েরা গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালায় সালার থানার পুলিশ। সেই অভিযানকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অভিযানের পর একটি বাড়িতে ভাঙচুর চালায় পুলিশ। বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতি এবং পরে তুমুল সংঘর্ষের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাতভর গ্রামে দফায় দফায় বোমাবাজির অভিযোগ ওঠে। সংঘর্ষে গুরুতর আহত হন এএসআই সাদেক আলি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পাশের চারটি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। উত্তেজিত গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছোড়া হয়।

আরও পড়ুনঃ পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সচীন মক্কার, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক যাদব-সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা। রাতভর তল্লাশি ও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলে। ভোরের দিকে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও খাড়েরা গ্রামে এখনও চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বারাসত-মধ্যমগ্রামে কালীপুজোর ভিড় সামলাতে ৩ হাজার পুলিশ, জারি একাধিক বিধিনিষেধ

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন