রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে ঝিলের জলে নৌকা বিহার করতে গিয়ে বিপত্তি! ডানকুনিতে জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রের। সারা রাত তল্লাশির সোমবার (২৫ মে) সকালে উদ্ধার হয় মৃতদেহ। ডানকুনি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন নগর এলাকার ঘটনা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়া হল অনিক বিশ্বাস(১৭) চন্ডীতলা গরলগাছা হাই স্কুলের ছাত্র ছিল। অংশু বাড়ুই(১৬) ডানকুনির শিশু তীর্থ হাইস্কুলের ছাত্র ছিল। দুই পড়ুয়ার বাড়ি ডানকুনি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন নগর এলাকায়। গতকাল অর্থাৎ রবিবার (২৪মে) রাত নটা নাগাদ তাদের আরও দুই বন্ধুর সঙ্গে ডিঙি নৌকা নিয়ে ঝিলের জলে ঘুরছিল। হঠাৎ নৌকা ডুবে উল্টে যায়। দু’জন সাঁতরে পারে উঠে এলেও বাকি দুই ছাত্র উঠতে পারেনি।

খবর পেয়ে দ্রুত ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় তল্লাশি। নিখোঁজ ছাত্রদের খোঁজে জালও ফেলা হয়। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিডবোট আনা হয়। প্রায় সারা রাত ধরে চলে তল্লাশি। অবশেষে আজ সকাল ওই দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃত দুই ছাত্রা বাবা-মা। 

আরও পড়ুন-নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

অন্যদিকে, এদিন বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। সোমবার সকালে দুর্গাপুরের এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত কিশোরের নাম আয়ুশ শর্মা (১৫), সে দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা এবং বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি