সরস্বতী পুজোর আগে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পড়ুয়ার, জখম ৮

ঘটনায় জখম হয়েছেন আরও ৮ ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর (Saraswati Puja) আগে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। বুধবার রাতে দুটি গাড়ির সংঘর্ষের জেরে মৃত্যু হল দুই পড়ুয়ার (Student)। ঘটনায় জখম হয়েছেন আরও ৮ ব্যক্তি। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাট ও চামুর্চির মাঝে ভারত-ভুটান সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ছাত্রের নাম অনিকেত মুন্ডা ও মোহিত মুন্ডা। দু’জনেরই বয়স ১৬ বছর। বুধবার রাতে আত্মীয় ও পরিজনদের সঙ্গে একটি গাড়িতে চেপে বিয়েবাড়ি যাচ্ছিল অনিকেত ও মোহিত। বানারহাট চা বাগান থেকে সেই গাড়ি করে নিউ ডুয়ার্স চা বাগানের দিকে যাচ্ছিল। সেই পথে কাঁঠালগুড়ি চা বাগান সংলগ্ন ভারত-ভুটান আন্তর্জাতিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। সেই ধাক্কার ফলে ছোট যাত্রীবাহী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। চালকের পাশের আসনে বসে থাকা দুই কিশোর অনিকেত ও মোহিতের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা আরও ৮ জন।

অন্যদিকে এই ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। সেখানে এসে তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় বানারহাট থানায়। খবর পেয়ে পুলিশ এসে জখম যাত্রীদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আহত ৮ জনকে স্থানান্তরিত করা হয় মালবাজার হাসপাতালে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বানারহাট এলাকায়। বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার ফলে যে আনন্দের যাত্রা এইভাবে শোকের যাত্রায় পরিণত হবে তা কেউ ভাবতে পারছেন না।

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১