পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু একই পরিবারের দুই ছাত্রের

পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের দুই ছাত্রের। পিক-আপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত আরও চার জন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের দুই ছাত্রের। পিক-আপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত আরও চার জন। ওই দুই পড়ুয়া  উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার চোপড়া থানা এলাকার দৌলতগছের বাসিন্দা। শনিবার রাতে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরের নাম মহম্মদ শাহনওয়াজ আলম ও মেজর আলম। শাহনওয়াজ আলমের বয়স ১৩ বছর এবং মেজর আলমের বয়স ১৪ বছর। শাহনওয়াজ ও মেজর সম্পর্কে তুতো ভাই। শনিবার রাতে সাইকেলে চেপে ভৈষপিটা এলাকা থেকে বাড়ি ফিরছিল তারা। আর বাড়ি ফেরার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে তাদের সাইকেলের পিছনে ধাক্কা মেরে দ্রুত গতিতে একটি পিক-আপ ভ্যান পালিয়ে যায়। গুরুতর আহত হন দুই ভাই। দুই কিশোরকে ধাক্কা মারার পর পিক-আপ ভ্যানটি কিছুটা দূরে গিয়ে আরও চার জনকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় মহম্মদ শাহনওয়াজ আলম ও মেজর আলমকে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। দুই কিশোরের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজন উত্তরবঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ঘাতক পিক-আপ ভ্যানের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে চোপড়া থানার পুলিশ। কীভাবে এবং কারা এই ঘটনা ঘটাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শাহনওয়াজ ও মেজর চোপড়া হাই স্কুলে পড়াশোনা করত। শনিবার তারা  ভৈষপিটা এলাকায় হাট থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে এই ঘটনা।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের