মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

বন্ধ হওয়ার মুখে রাজ্যের আরও এক সরকারি স্কুল। পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এখন মাত্র ৩ জনে ঠেকেছে। তিনজনকে নিয়ে স্কুল চালাচ্ছেন দুইজন শিক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ হওয়ার মুখে রাজ্যের আরও এক সরকারি স্কুল। পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এখন মাত্র ৩ জনে ঠেকেছে। তিনজনকে নিয়ে স্কুল চালাচ্ছেন দুইজন শিক্ষক। পড়ুয়া ফেরাতে একগুচ্ছ পরিকল্পনা করা হলেও তাতে লাভের কিছু হয়নি। এলাকার মানুষজন তাঁদের সন্তানদের এই স্কুলে পড়াতে চাইছেন না। কিন্তু কারণ অজানা। চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠের ঘটনা। এখন স্কুল কর্তৃপক্ষ শিক্ষা দফতরের সহযোগিতা চাইছেন। নয়তো খুব তাড়াতাড়ি গোটাতে হবে স্কুলের পাঠ।

জানা গিয়েছে, এক বছর আগেও ওই স্কুলের পড়ুয়া সংখ্যা ছিল ৫০-এর বেশি। কিন্তু এখন সেই পড়ুয়া সংখ্যা কমতে কমতে ৩ জনে দাঁড়িয়েছে। ৩ শিক্ষার্থীকে নিয়েই স্কুল চালিয়ে যাচ্ছেন ২ শিক্ষক। এলাকার বাসিন্দাদের কাছে তাঁদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠানোর আবেদন করা হয়েছে। কিন্তু কেউ ওই স্কুলে তাঁদের ছেলে-মেয়েদের পড়াতে নারাজ। এখন আশপাশের কোনও স্কুলের যদি পড়ুয়া সংখ্যা কম থাকে, সেই স্কুলের সঙ্গে সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠের মার্জ করে দেওয়ার পরিকল্পনা চলছে।

দিন কয়েক আগে চন্দননগর, চুঁচুড়ার সরকারি স্কুলগুলির দিন দিন পড়ুয়া সংখ্যা কমে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি বলেছিলেন, চন্দননগর, চুঁচুড়ার কিছু স্কুলে পড়ুয়া সংখ্যা কমছে, সেক্ষেত্রে শিক্ষক সংখ্যা বেশি হয়ে দাঁড়িয়েছে। তাই সেখান থেকে শিক্ষকদের বদলি করা হচ্ছে। যে স্কুলে শিক্ষক কম, সেখানে তাঁদের পাঠানো হচ্ছে। যাতে সেই সব স্কুলে শিক্ষক-ছাত্রের গড় অনুপাত থাকে এবং স্কুলে পঠনপাঠন ভাল হয়। এই ভাবে সরকারি স্কুল গুলোতে শিক্ষক-ছাত্রের সমতা বিধান করা হচ্ছে। যে স্কুলগুলোতে পরপর ৫ বছর কোনও নতুন শিক্ষক আসেনি, বদলি শিক্ষকদের সেখানে পাঠানো হচ্ছে। এভাবে স্কুলগুলোর হাল ফেরানোর কাজ শুরু করেছে বিজেপি সরকার।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম