ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটিতে এসেছিলেন বাড়িতে। অবকাশ উপভোগ করার জন্য বন্ধুরা মিলে গিয়েছিলেন ভাগীরথী নদীতে। নেমেছিলেন স্নান করতেও। কিন্তু তাতেই হল কাল। ভাগীরথীতে তলিয়ে গিয়ে নিখোঁজ বাপি মন্ডল এবং আকাশ শেখ নামের দুই যুবক। প্রাণে বেঁচে গেলেও বন্ধুদের তলিয়ে যেতে দেখে শোকে পাথর হয়ে গিয়েছেন রাজ্জাক শেখ। আজ, শনিবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরে। সেখানকার সাত ভাই পাড়া ও মানিকনগরের বাসিন্দা রাজ্জাক শেখ, বাপি মন্ডল এবং আকাশ শেখ। এদিন দুপুরে তাঁরা ভাগীরথী নদীর ঘাটে যান স্নান করতে। ঘাটের কাছাকাছি কোনও একটি গভীর স্থানে নেমে পড়ার ফলেই ঘটে বিপত্তি। স্রোতের টানে গভীর জলে তলিয়ে যান বাপি এবং আকাশ। যদিও বরাতজোরে বেঁচে ফিরেছেন রাজ্জাক শেখ। কিন্তু বন্ধুদের তলিয়ে যেতে দেখেও কোনও সাহায্য করতে পারেননি তিনি। সেই কথাই এখন তাঁকে কষ্ট দিচ্ছে।

আরও পডুন: সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

বাড়িতে ফিরে ঘটনাটি বলতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রাজ্জাক শেখ। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বাপি মন্ডল এবং আকাশ শেখের খোঁজে তল্লাশি শুরু করেন ভাগীরথীতে থাকা মাঝিরা। নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁদের কোনও সন্ধান মেলেনি। তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ডাকা হয়েছে ডুবুরিকেও। উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু ভাগীরথীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্জাক শেখ, বাপি মন্ডল এবং আকাশ শেখ তিনজনেই বন্ধু। তাঁরা পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে কাজ করেন। ছুটিতে এসেছিলেন বাড়িতে। কিন্তু তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, বাপি মন্ডল এবং আকাশ শেখ সাঁতার কাটতে জানতেন না। তবুও কেন নদীতে নেমেছিলেন? প্রশ্ন উঠছে।

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু