হাতেনাতে ধরা পড়ল নাবালক-নাবালিকাদের মধুচক্র, লজ মালিকের সঙ্গে যা করল স্থানীয়রা…

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামের মধ্যে থাকা লজের মধ্যেই চলত অবৈধ কারকারি। শান্তিপুরের ডাবরে পাড়া প্রান্তিক লজে  ফের নাবালিকা মেয়েদের নিয়ে এসে মধুচক্র চালানোর অভিযোগ করেছে এলাকাবাসীরা।  অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে  দিয়েছে উত্তেজিত জনতা। যে জায়গায় এই ঘৃণ্য কাজ চলত সেখানে লাগানো ছিল বিশ্ব বাংলার লোগো। গ্রামবাসীরা জানিয়েছেন,  ওই লজের মালিক প্রকাশ দেবনাথ একসময় থানার গাড়ি চালাতো। বর্তমানে তাঁর গাড়ি থানাকে ভাড়া দেওয়া  হয়। সেই দাপট দেখিয়েই মধুচক্র চালাত বলেই উঠেছে অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগ  আগেও একবার এভাবেই হাতেনাতে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ।  তবে জামিনে মুক্তি পান। তারপর আবারও পাড়ার পরিবেশ নষ্ট করে   অবৈধ ব্যবসা শুরু করেন।   

স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট ঘর হলেও মাত্র দুই এক ঘন্টার বিনিময়ে মোটা টাকা  নিত  প্রকাশ । তার এই লজে নাবালক নাবালিকাদের আনাগোনা লেগেই  থাকত দিনরাত। গ্রামবাসীরা জানিয়েছেন  একদিকে তোপখানাপাড়া লেন অন্যদিকে, ডাবরে পাড়া নতুনহাট সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পাড়ার কোন বদনাম নেই শুধুমাত্র এই লজ ছাড়া। স্থানীয়রা বলছেন এই লজই এখন তাদের কাছে লজ্জার হয়ে দাঁড়িয়েছে।  প্রবীণরা এবং মহিলারা বলছেন শুধুমাত্র একটি পরিবারের অবৈধ ব্যবসার মুনাফার কারণে  ওই এলাকা দিয়ে  মাথা নিচু করে চলাচল করতে হয় সকলকে। এমনকি এই অভিযোগও উঠেছে এই  বিষয়ে স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বলেও লাভ হয়নি। তাই  এবার এলাকার সকল মানুষ মিলে  জোটবদ্ধ হয়েছেন। জানিয়েছেন গণস্বাক্ষরের মধ্য দিয়ে এই লজ সম্পূর্ণভাবে বন্ধের জোরালো আবেদন করবেন তাঁরা।  প্রয়োজন হলে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন। 

আরও পড়ুন: চাষিদের স্বস্তি দিতে ভিন রাজ্যে আলু রপ্তানিতে জোর তৃণমূল সংগঠনের

তবে এই প্রসঙ্গে অভিযুক্ত প্রকাশ দেবনাথ  তাঁর দোষ অস্বীকার করেছেন।  বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রী আসেন কাপড় কিনতে, তবে তাদের পরিচয় পত্র কিংবা রেজিস্টার্ড খাতায় নাম লিপিবদ্ধকরণ এবং সম্পর্কের কাগজপত্র কিছুই দেখাতে পারেননি তিনি। জানা গিয়েছে,  লজের সামনের দিকে হইহট্টগোল চেঁচামেচির সময় লজের পেছন দিয়ে এক নাবালিকাকে পালিয়ে যেতে সহযোগিতা করে প্রকাশ বাবুর মা আর তখনই উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। তারা জানাচ্ছে মা-বাবা রীতিমতন ছেলের এই মধুচক্রের ব্যবসাতে সহযোগিতা করে। উত্তেজিত জনতা আপত্তিরকর অবস্থা শান্তিপুরের এক যুবককে দেখে তাকে  লজেরই একটি ঘরে আটকে রেখেছিল।  পুলিশ আসার পর তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।    নাবালক নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। লজের রেজিস্টার এবং অন্যান্য পরিচয় পত্র সব সঠিক আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। 

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও