ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

আবারও হৃদয়পুর বেঙ্গল কেমিক্যালের পুকুরে ভেসে উঠল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ। যা নিয়ে চাঞ্চল্য বারাসতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও হৃদয়পুর বেঙ্গল কেমিক্যালের পুকুরে ভেসে উঠল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ। যা নিয়ে আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বারাসতে। দিন তিনেক আগে একই পুকুর থেকে উদ্ধার হয়েছিল টুকরো টুকরো বস্তাবন্দী মানুষের দেহ। শুক্রবার (২৬ জুন) সকালে আবারও অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ বেঙ্গল কেমিক্যালের পুকুরে ভেসে উঠল। বিষয়টি দেখা মাত্রই বেঙ্গল কেমিক্যালের সেক্রেটারিকে খবর দেওয়া হয়। এরপর বারাসত থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স হবে আনুমানিক ৬০ বছর।

কিন্তু কীভাবে এই পুকুরে আসল তাঁর দেহ, তাঁকে কী কেউ খুন করেছেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। পুলিশ এখন বিষয়টি তদন্ত করছেন। ব্যক্তির পরনে জামা পোশাক ছিল। পুকুরের ধারে ব্যক্তির একটি সাইকেল রাখা ছিল। সেটি পুলিশ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগে এই বেঙ্গল কেমিক্যাল পুকুরে টুকরো টুকরো করা একটি মানুষের দেহ বস্তাবন্দী অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই ঘটনার পর আবারও মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয়দের দাবি, এই এলাকায় সিসিটিভি লাগানোর কথা বলা হলেও একটি ক্যামেরা ছাড়া আর কোনও ক্যামেরা লাগানো হয়নি। এই পুকুরে এলাকাবাসী প্রতিনিয়ত স্নান-সহ তাঁদের নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম করে, গভীর রাত পর্যন্ত স্থানীয় মানুষজন স্নান করে। তাই এখানে কোনও অসামাজিক কাজকর্ম হলে তা চিন্তার বিষয়। অবিলম্বে নিরাপত্তার ও দাবি জানানো হচ্ছে এলাকাবাসীদের তরফে। পুলিশ জানিয়েছে, বিষয়টি আগে তদন্তের পর বলা যাবে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের