তিস্তাকে ব্যবহার করে পর্যটন শিল্পে জোর দিক রাজ্য চাইছে সংগঠন

পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রে বিস্তর পরিকল্পনার জন্যই এই দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্ব পর্যটন দিবস। আর আজই পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে তিস্তা নদীতে পর্যটন শিল্পে জোর দিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হল। বিশ্ব পর্যটন দিবসে তিস্তা নদীকে ব্যবহার করে পর্যটন শিল্প বিকাশের দাবি জানাল জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

সিকিম থেকে উৎপত্তি হয়ে জলপাইগুড়ি জেলা পেড়িয়ে বাংলাদেশে মিশেছে তিস্তা নদী। তিস্তা নদীর গতিপথের দু’ধার জুড়ে রয়েছে ব্যাপক সৌন্দর্য। একইসঙ্গে রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখি সহ জীববৈচিত্র্য। আর এর টানে দেশ ও বিদেশ থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমায়।

২৭ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস অর্থাৎ আজ। সারা বিশ্ব জুড়ে এই দিনটিতে পর্যটন বিকাশ নিয়ে বিভিন্ন দাবি উঠে থাকে। তাই এই দিবসে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা পারে জমায়েত হন জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা। তারা তিস্তা নদীকে ব্যাবহার করে রিভার টুরিজম প্রসারের দাবি ও পাশাপাশি তিস্তার জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় মাঝিদের লাইফ জ্যাকেট সহ অন্যান্য সামগ্রী প্রদানের দাবি জানিয়েছেন। সংগঠনের তরফে রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হয়েছে এই বিষয়ে। পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রে বিস্তর পরিকল্পনার জন্যই এই দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য