চোপড়াতে তৃণমূলের বৈঠকে চলল গুলি, নিহত দুই কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, উওর দিনাজপুর:  উওর দিনাজপুর জেলায় চোপড়াতে বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে তৃণমূলের(TMC) একটি বৈঠক চলছিল। তার মধ্যে প্রার্থীর কিছু নাম ঠিক করা নিয়ে কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। হঠাৎ সংঘর্ষ শুরু হয়। সেই সভা ভেস্তে যায়। আতঙ্কে তৃণমূল কর্মীরা ছোটাছুটি শুরু করে ।পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আর তাতেই চলল গুলি।গুলি চলার ঘটনায় পরপর দুজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দীঘাবানা (Dighabana)এলাকায়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফয়জুল রহমান(৫৪)। জখম হয়েছেন বেশ কয়েকজন। চোপড়াতে গুলি চলার ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে হল দুই। পরে যিনি মারা যান সেও তৃণমূল কর্মী ,তার নাম হাসু মোহাম্মদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত ভোটের দলের তরফে প্রার্থী বাছাই নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে বিভিন্ন এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির হয়েছিলেন। বৈঠকের শেষের দিকে মুহূর্তে আচমকাই গুলি চলে। ঘটনায় বেশকয়েকজনের গুলি লাগে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয় ইসলামপুর(Islampur) মহকুমা হাসপাতালে। সেখানে মৃত্যু হয় একজনের।গুলি চলার ঘটনায় পরপর দুজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়।

ঘটনায় গুলিবিদ্ধদের চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনায় শাসক দলের গোষ্ঠীকোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন ক্যামেরার সামনে আহতদের আত্মীয়রা অভিযোগ করেন, তৃণমূলের থেকে মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিং থেকে ফেরার সময় পেছন থেকে সশস্ত্র হামলা চালানো হয় কয়েকজনের ওপর ৷ তার জেরেই গুলিবিদ্ধ হয়ে একজনের মারা গিয়েছে ।

সেই সময় প্রকাশ্য রাস্তায় ছোড়া হয় গুলি। আর সেই গুলিতেই একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে লক্ষ্য করে বেধড়ক গুলি ছোড়ে বলে অভিযোগ। সেই ছোড়া গুলিতে একজন তৃণমূল কর্মী নিহত হন। তিন জন আহত হয়েছেন। নিহত তৃণমূল কর্মীর নাম ফাইজুল রহমান ও  হাসু মোহাম্মদ। গুলি চলার ঘটনায় পরপর দুজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। স্থানীয় বিধায়ক(MLA) সামিদুর রহমানের দাবি বৈঠক শেষ হয়ে গেলে যখন তৃণমূল কর্মীরা বাড়ি ফিরছিলেন, সেই সময়ে এই সংঘর্ষ হয় এবং গুলি ছড়ার ঘটনা ঘটে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল