মমতার পথ অনুসরণেই শূন্যতা কাটাতে চাইছেন বাম প্রার্থী, উত্তরপাড়ায় দিচ্ছেন ফোন নম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করলেন উত্তরপাড়ার বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

এদিকে একজনের পথ অনুসরণ করে সাফল্য পাওয়া যায় কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কারণ বাংলার মানুষ দেখেছেন ‘‌দিদিকে বলো’‌ কর্মসূচি। সেখানে একটি ফোন নম্বর ছিল। যেখানে ফোন করে সমস্যার কথা বললে মেলে সাফল্য। এবার সেই পথই অনুসরণ করলেন বাম প্রার্থী মীনাক্ষী। প্রচারে বেরিয়ে মীনাক্ষী বাড়ি বাড়ি গিয়ে একটি কার্ড দিচ্ছেন। যেখানে লেখা রয়েছে একটি ফোন নম্বর। ওই ফোন নম্বরে ফোন করে যেন এলাকার মানুষজন তাঁদের অভাব–অভিযোগ জানান। আর তা শুনে সাধারণ মানুষজনকে পরামর্শ দেওয়া হবে। এই পদ্ধতিই ‘‌দিদিকে বলো’‌ কর্মসূচির কথা মনে করিয়ে দিচ্ছে উত্তরপাড়ার মানুষজনকে।

অন্যদিকে মীনাক্ষীর ওই কার্ডের একদিকে আছে তাঁর আরজি কর আন্দোলনের ছবি। আর অপরদিকে রয়েছে ফোন নম্বর। এই বিষয়ে মীনাক্ষী বলেন, ‘ওই ফোন নম্বরে মানুষ স্থানীয় সমস্যার কথা জানাবেন। এখন স্থানীয় সমস্যা এখানে জানা বেশি জরুরি। স্কুলগুলি বন্ধ হয়ে পড়ে আছে। রাস্তাঘাটে জল জমে। বেকার ছেলেদের সমস্যার কথা জানা যাবে। আমরা তো বলছি, ভাতা দরকার। কিন্তু আরও বাড়ানো দরকার।’‌ স্থানীয় মানুষজন অবশ্য বলছেন, বাংলার উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়াতেও অনেক কাজ হয়েছে। মহিলারা স্বনির্ভর হয়েছে। ওনারা এতদিন কোথায় ছিলেন?‌

তাছাড়া বিধানসভা নির্বাচনের পরেও কি এই ফোন নম্বর থাকবে? এমন প্রশ্নই তুলছেন সাধারণ মানুষজন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দৌলনতে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিল রাজ্য সরকার। ২০১৯, ২০২১ এবং ২০২৪ সাল পর্যন্ত সব বড় ভোটে বামেদের ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছিল। তখনও এমন উদ্যোগ নেওয়া হয়নি। বিপাকে পড়ে মীনাক্ষীর দাবি, ‘আমাদের কর্মীরা রাস্তায় নেমে কাজ করছেন। তাঁরা তো আছেনই। এই ফোন নম্বরও অবশ্যই থাকবে। দিদিকে বলো আইপ্যাকের কর্মসূচি ছিল। একটা প্রশাসন তো এভাবেই চলে। মানুষের কথা তো শুনতে হবে। আর মানুষ আমাদের উপর ভরসা রাখবেন।’‌

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০