শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাগুইআটির রঘুনাথপুরে শয্যাশায়ী ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা। মৃতের নাম বলরাম রাজবংশী। ঘটনায় তাঁর দাদা কৃষ্ণ রাজবংশীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন কৃষ্ণ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন বলরাম। তাঁর চিকিৎসার পিছনে পরিবারের বিপুল অর্থ খরচ হচ্ছিল। সেই চিকিৎসার খরচ আর বহন করতে না চাওয়ার বিষয়টি জেরায় উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়টিও তদন্তে উঠে এসেছে। রবিবার দুপুরে বাড়ি থেকে বলরামের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর কপালে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রথমে ঘটনাটি লুটপাটের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করেছিল পুলিশ। পরিবারের দাবি ছিল, বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে। বাড়ির পোষ্য কুকুরটিকেও পাশের একটি ঘরে আটকে রাখা হয়েছিল। তবে তদন্তে পুলিশের সন্দেহ বাড়ে বাড়ির গেটে তালা লাগানো নিয়ে। বাইরে থেকে কেউ ঢুকে খুন করে ফের তালা লাগিয়ে কীভাবে বেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

জানা যায়, ঘটনার সময় বাড়িতে শয্যাশায়ী বলরাম ছাড়া আর কেউ ছিলেন না। তদন্তের অগ্রগতিতে সন্দেহের কেন্দ্রে চলে আসেন তাঁর দাদা কৃষ্ণ। জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে বারাসাত আদালতে তোলা হবে। খুনের নেপথ্যে চিকিৎসার খরচ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনও কারণ-তা খতিয়ে দেখছে পুলিশ।

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’